স্বাধীনতা দিবসের আলোকসজ্জা বাতিল করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৭:১১ পিএম

জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এ বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ২৫ মার্চ যথাযথ মর্যাদায় পালন করতে ও ২৬ মার্চের কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস নিয়ে আইনশৃঙ্খলা পর্যালচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এই দুই উৎসবকে ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে একমত হয়েছে গারমেন্টস মালিকদের সংগঠনের নেতারা। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দিবসগুলোতে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। উদ্ভূত পরিস্থিতিতে যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি সেজন্য এবার আলোকসজ্জা করা হবে না।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী প্রেক্ষাপটের বিপরীতে জ্বালানি সাশ্রয়ের জন্য আমরা সারাদেশে আলোকসজ্জা বন্ধের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।

আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, যথাযথ মর্যাদায় অতীতের মতো করেই আমরা দিনটি পালন করব। এখানে ধর্ম মন্ত্রণালয়েরও ভূমিকা আছে। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে দিবসটি পালন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে নিরাপত্তার সমস্ত বিষয়াদি দেখাশোনা করা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৬ মার্চ প্রত্যুষে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য ও বিরোধীদলীয় নেতারাসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এই কর্মসূচি নিরাপদে সম্পন্ন এবং যাতায়াত ব্যবস্থা সহজতর করার বিষয়ে সমন্বয় করেছি।

তিনি আরও বলেন, ঈদযাত্রায় যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, আমরা সেদিকে বিশেষ মনোযোগ দিয়েছি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশকিছু পদক্ষেপ নিয়েছি। একটি ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি। 

উদাহরণ হিসেবে তিনি জানান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে যে অতিরিক্ত আইজিপি আছেন, তিনি ফোকাল পয়েন্ট হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্যান্য ইউনিট, বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ নেতা, শ্রমিক প্রতিনিধিদের এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে সমন্বয় করবেন।

আরবিএস
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর