বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা, প্রবাসীদের অবদানের প্রশংসা

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১১:০৪ এএম

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। ঢাকায় অবস্থিত ব্রিটিশ দূতাবাসের মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় রাজা চার্লস বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বিশেষভাবে উল্লেখ করেন। বলেন, দুই দেশের পারস্পরিক সম্মান, অভিন্ন মূল্যবোধ এবং কমনওয়েলথের বন্ধন এই সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের কঠোর পরিশ্রম ও যুক্তরাজ্যের উন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তিনি সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।

বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরে রাজা চার্লস বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতের যৌথ অঙ্গীকার আরও জোরদার করা সম্ভব।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নে বাংলাদেশের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ব্রিটিশ রাজা। তিনি বিশ্বাস করেন, এই ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ পৃথিবী গড়তে সহায়ক হবে।

বার্তার শেষাংশে তিনি বাংলাদেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার স্মরণে প্রতি বছর এই দিনটি বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। 
দীর্ঘ ১৮ বছর পর আবারও ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর