দেড় যুগ পর প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১২:৪৪ পিএম

দীর্ঘ ১৮ বছর পর আবারও ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা প্রদর্শনের মধ্য দিয়ে প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শুরু হয়। সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানগণ।

এরপর সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হলে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী।

জাতীয় সংগীত পরিবেশনের পর রাষ্ট্রপতি সুসজ্জিত খোলা জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর একে একে কুচকাওয়াজের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্রপতিকে সালাম ও শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্যারা ট্রুপিং, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর পতাকা নিয়ে আকাশ থেকে অবতরণ করেন প্যারা ট্রুপাররা।

প্যারা ট্রুপিং শেষে শুরু হয় বিমান বাহিনীর পাইলটদের মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট। একে একে আকাশে ভেসে বেড়ায় বিমান বাহিনীর সুসজ্জিত বিমান ও হেলিকপ্টার। প্রদর্শিত হয় সেনাবাহিনীর শক্তিশালী বহর, যার মধ্যে ছিল এপিসি বিটিআর-৮০, এলএভি কোবরা ওয়ানসহ বিভিন্ন অত্যাধুনিক সাঁজোয়া যান।

এছাড়া বিমান বাহিনীর মনোমুগ্ধকর অ্যারোবেটিক ডিসপ্লে ও ফ্লাইং স্যালুট দর্শকদের বিশেষভাবে নজর কাড়ে।

প্রায় আড়াই ঘণ্টার এই কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট উপভোগ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ড ত্যাগ করেন। এর মাধ্যমে দীর্ঘ দেড় যুগ পর আবারও জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের ঐতিহ্যবাহী কুচকাওয়াজ ফিরে এলো।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। 
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর