হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহারের ওপর জোর

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১০:২৬ এএম

হৃদরোগ নিরাময়ে অভিজ্ঞ ও তরুণ চিকিৎসকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে চিকিৎসকদের রোগীদের প্রতি আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

সোমবার (৩০ মার্চ) রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সহযোগিতায় আয়োজিত প্রথম আন্তর্জাতিক হার্ট ফেইলিউর সম্মেলনের সমাপনী অধিবেশনে মন্ত্রীরা এসব কথা বলেন।

সম্মেলনে হৃদরোগ চিকিৎসার আধুনিক প্রযুক্তি, মেডিকেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), কার্ডিয়াক এমআরআই ও ডিভাইস থেরাপিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের খ্যাতনামা কার্ডিওলজিস্ট ও কার্ডিয়াক সার্জনরা অংশ নেন।

চিকিৎসকরা আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে বাংলাদেশের চিকিৎসকরা আরও উন্নত ও সূক্ষ্ম চিকিৎসা সেবা দিতে সক্ষম হবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি ঢাকা ধীরে ধীরে এই অঞ্চলের চিকিৎসা গবেষণার অন্যতম কেন্দ্রে পরিণত হবে।

অনুষ্ঠানে দুই মন্ত্রী ছাড়াও দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও কার্ডিয়াক সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিয়ের আগে ছেলে-মেয়ে উভয়ের থ্যালাসেমিয়া বাহক অবস্থা পরীক্ষা করা অত্যন্ত জরুরি। 
কতিপয় দুষ্কৃতকারী ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করতে দেশের নানা জায়গায় অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর