এলডিসি গ্রাজুয়েশন পেছানোর পক্ষে জোরালো যুক্তি আছে: আমির খসরু

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ বা এলডিসি গ্রাজুয়েশন পেছানোর জন্য সরকারের কাছে জোরালো প্রমাণ (স্ট্রং এভিডেন্স) আছে বলে জানিয়েছেন পরিকল্পনা ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা চলছে, তার ফলে সরকারকে বড় ধরনের আর্থিক সংকট সামাল দিতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এমনিতেই একটি নড়বড়ে অর্থনীতির দায়িত্ব কাঁধে নিয়ে সরকার যাত্রা শুরু করেছে, তার ওপর এখন যুক্ত হয়েছে যুদ্ধের প্রভাব। সব মিলিয়ে সরকারকে অনেকটা ‘ফায়ার ফাইট’ বা জরুরি অবস্থা মোকাবিলার মতো কাজ করতে হচ্ছে।

তিনি আরও জানান, নির্বাচিত সরকার হিসেবে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে এখনো তেলের দাম বাড়ানো হয়নি।

তবে দীর্ঘ সময় ধরে এই বিশাল ভর্তুকির বোঝা বহন করা সরকারের পক্ষে সম্ভব হবে না বলেও তিনি সতর্ক করেন।

একাত্তর/আরএ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, রপ্তানিমুখী শিল্পকে শক্তিশালী করা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের জন্য নিউজিল্যান্ড শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন।
দেশের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে 'সরকারি হিসাব নিরীক্ষা বিল, ২০২৬' আজ বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে।
বৈশ্বিক তেলের সংকট শুধু বাংলাদেশ নয়, আমেরিকাসহ সারা বিশ্বকে প্রভাবিত করছে। দেশের অধিকাংশ তেল মধ্যপ্রাচ্য থেকে আসে এবং সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ চালু রেখেছে।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর