জঙ্গি শব্দটি এখন আর নেই, ওটা রাজনৈতিক হাতিয়ার ছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০১:০৯ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই এবং 'জঙ্গি' শব্দটি এখন আর নেই। আগে রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই শব্দ ব্যবহার করা হতো। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে বর্তমান কালচারে এমন শব্দ (জঙ্গি) নাই। আগে রাজনৈতিক হাতিয়ার হিসেবে জঙ্গি শব্দটা ব্যবহার করা হতো। ফ্যাসিবাদী আমলে এ শব্দের নানা ব্যবহার চলতো। কিছু উগ্রবাদী মানুষ সবখানেই থাকে, তবে ওই শব্দটা এখন আর নাই। আমরা ওটা আর বলতে চাই না।

সব বাহিনীতেই নিজস্ব ইন্টেলিজেন্স বা গোয়েন্দা শাখা রয়েছে উল্লেখ করে তিনি জানান, কেউ যদি কোনো ধরনের উগ্রবাদী কার্যক্রম করার চেষ্টা করে, তবে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। 

এ সময় পুলিশ সদরদপ্তর থেকে নিরাপত্তা জোরদার সংক্রান্ত কোনো চিঠির বিষয়ে তিনি অবগত নন বলে জানান। তবে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানের সময় স্বাভাবিক নিয়মেই নিরাপত্তা জোরদার করা হয় বলে মন্তব্য করেন মন্ত্রী।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নের ঘোষণা দেন। তিনি জানান, এই বাহিনীতে হেলিকপ্টার, মেরিটাইম সার্ভেইলেন্স সিস্টেম ও অত্যাধুনিক ড্রোন যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। এছাড়া বাহিনীর সদস্য সংখ্যা পাঁচ হাজার থেকে ১০ হাজারে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপি সরকারের আমলে বেগম খালেদা জিয়া কোস্ট গার্ড প্রতিষ্ঠা করেছিলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। গত এক বছরে সুন্দরবন এলাকায় ৩৫টি সফল অভিযান চালিয়ে ৩০ জন জিম্মিকে উদ্ধার করাসহ প্রাকৃতিক দুর্যোগে এই বাহিনীর অনবদ্য ভূমিকার প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক উপস্থিত ছিলেন। তিনি জানান, দেশের স্বার্থে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে এ পর্যন্ত বাহিনীর ১৬ জন সদস্য প্রাণ দিয়েছেন। জনবল সংকট দূর হলে এই বাহিনী আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

একাত্তর/এসি
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর