কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

আপডেট : ১৩ মে ২০২৬, ০৫:৩৩ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় বাড়িয়ে ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে এই দাম হবে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা।

বুধবার (১৩ মে) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চামড়া খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ ও পর্যালোচনা সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নতুন এই দাম ঘোষণা করেন।

সভায় নির্ধারিত দাম অনুযায়ী, সারাদেশে খাসির লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ঈদুল আজহার সময় দেশে প্রায় এক কোটি পশু কোরবানি হয়। এই বিপুল পরিমাণ পশুর চামড়া আমাদের দেশীয় শিল্পের প্রধান কাঁচামাল। সংগৃহীত চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য সরকারি খরচে সারাদেশে লবণ পৌঁছানো ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে সরকারের প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে।

চামড়া খাতের বর্তমান অবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, ট্যানারিগুলো সাভারে স্থানান্তর করার প্রক্রিয়ায় এই খাতে কিছুটা বিপর্যয় সৃষ্টি হয়েছে। তবে এই খাতকে আরও আধুনিক ও উন্নত করতে পারলে ভবিষ্যতে চামড়ার দাম আরও বাড়বে। 

তিনি আরও জানান, প্রয়োজন মনে করলে সরকার কিছু সময়ের জন্য ‘ওয়েট ব্লু’ চামড়া রপ্তানির অনুমতি দিতে পারে, তবে সেই সিদ্ধান্ত পরে জানানো হবে।

কোরবানির চামড়া যাতে কোনোভাবেই দেশের বাইরে পাচার হতে না পারে, সে জন্য সীমান্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

একাত্তর/এসি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।  বৃহস্পতিবার (২৮ মে) রাজধানী ঢাকাসহ দেশজুড়ে সকালে ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু...
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির কাঁচা চামড়ার নতুন মূল্য নির্ধারণ, সংরক্ষণ, প্রচার কার্যক্রম জোরদার এবং চামড়া পরিবহন ও ব্যবস্থাপনায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।  
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর