ভূমি রেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রক্রিয়া চলছে: ভূমিমন্ত্রী

আপডেট : ১৮ মে ২০২৬, ০৪:৩৬ পিএম

ভূমি রেজিস্ট্রি অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সোমবার (১৮ মে) দুপুরে সচিবালয়ে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ভূমিমন্ত্রী বলেন, জমির মালিকানা যাতে প্রকৃত কৃষকদের হাতেই থাকে এবং ভূমি ব্যবস্থায় যাতে কোনো ধরনের দখলদারিত্ব না থাকে, সে লক্ষ্যে ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে সরকার। এছাড়া ভূমি অফিসের দুর্নীতি বন্ধ করা এবং সাধারণ মানুষের জন্য নির্বিঘ্নে ভূমি সেবা নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহারের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, কর্মকর্তাদের ফাঁকিবাজি বন্ধে মোবাইল ট্র্যাকিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো কর্মকর্তা কার্যালয়ের বাইরে গেলেই কেন্দ্রীয় অফিস থেকে তা সরাসরি নজরদারি করা হবে। পরীক্ষামূলকভাবে প্রথমে ঢাকা জেলায় এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সারাদেশে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে ভূমি অফিসের যেকোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে সারা দেশে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন করবেন। আগামী ২১ মে পর্যন্ত দেশব্যাপী এই মেলা চলবে।

সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর।

একাত্তর/এসি
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে...
ভূমিসেবায় জনগণের ওপর অযথা হয়রানি বন্ধ করে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে চায় সরকার। সেবা প্রদান জনগণের প্রতি কোনো করুণা নয়, বরং সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর