মাদক নির্মূলে সমন্বিত সামাজিক আন্দোলন চান মীর হেলাল

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৯:৪৯ পিএম

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে ওঠার অন্যতম বড় কারণ মাদক। 

তিনি বলেন, যারা মাদককে উদ্দীপক হিসেবে ব্যবহার করছে, তারা নিজেদের পাশাপাশি সমাজকেও বিকৃত মনস্তত্ত্বের দিকে নিয়ে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রয়োজন সকলের সমন্বিত সামাজিক প্রচেষ্টা।

শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনস্থ সিভিক সেন্টারে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদেরও দায়িত্ব রয়েছে। সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে মাদক বহনকারী, ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে আমরা যদি একে অপরের ওপর দায়িত্ব চাপিয়ে দেই, তাহলে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়বে। 

মীর হেলাল বলেন, সরকার মাদক থেকে তরুণ ও কিশোর সমাজকে দূরে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে কারিগরি শিক্ষার প্রসার এবং বিভিন্ন পর্যায়ে ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, বর্তমান কারাগার ব্যবস্থায় মাদকসংক্রান্ত আসামিদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। তবে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যে নতুন কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে, সেখানে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। মাদকসংক্রান্ত মামলায় কারাগারে থাকা ব্যক্তিরা যাতে সাধারণ বন্দিদের মধ্যে মাদকের বিস্তার ঘটাতে না পারে সেই লক্ষ্যেই এ উদ্যোগ। 

সমাবেশে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার বেগম, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন, চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জি. বেলায়েত হোসেন এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তারিক আহমদ প্রমুখ।

সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়।

একাত্তর/এআরএস
প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহীন হওয়া ১০০টি পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও বন্যায় গৃহহারা...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী, ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত তথাকথিত ‘জরিপ...
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৯৬ জন নতুন রোগী।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর