পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

আপডেট : ০৯ জুন ২০২৬, ০১:২৫ এএম

দেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) চেয়ারম্যান ও সচিব পদে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সোমবার জারি করা একাধিক প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ছয়জন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ এসব পদে নিয়োগ দেওয়া হয়।

এনসিটিবির নতুন চেয়ারম্যান হয়েছেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আক্তারুজ্জামানকে। এ বোর্ডের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবিরকে ঢাকা কলেজে বদলি করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। এ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা নুরুল হককে ঢাকা কলেজে যুক্ত করা হয়েছে।

এছাড়া খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যাপক ফরুখে আযম মু. আব্দুস ছালামকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব শামীম আরা চৌধুরীকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কুমিল্লার দেবীদ্বার এস এ সরকারি কলেজের অধ্যাপক মো. আহসান পারভেজকে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

পৃথক আদেশে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলামকে রাজশাহী কলেজে এবং যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোসাম্মৎ আসমা বেগমকে সরকারি তিতুমীর কলেজে বদলি করা হয়েছে।

আরবিএস
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ইবতেদায়িসহ সকল মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল বা দুপুরকালীন খাবার চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৬-২০৩১ অর্থবছরের মেয়াদে এই কর্মসূচি বাস্তবায়ন...
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশিত বদলি ব্যবস্থা চালু করতে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের পুঞ্জীভূত বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড...
দেশের বেসরকারি মাদ্রাসায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর আওতাবহির্ভূত সকল শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করেছে মাদ্রাসা...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর