কার্বন ক্রেডিট বাড়াতে নির্ভরযোগ্য ডেটাবেস গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম

দেশে কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ সংক্রান্ত কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা পুরোদমে কাজে লাগাতে একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের কাজের সুবিধার্থে একটি উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনবিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং দেশজুড়ে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা, একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার (ডাটাবেজ) গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কার্যকর সমন্বয় বাড়ানোর নির্দেশ দেন।

সভায় উপস্থিত মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, দেশে কার্বন নিঃসরণ কমাতে যুগোপযোগী পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের কার্বন ক্রেডিট অর্জনের বড়ো সুযোগ তৈরি হবে।

কার্বন ক্রেডিট হলো পরিবেশ সুরক্ষার একটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা। বায়ুমণ্ডলে এক মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড বা সমপরিমাণ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো বা অপসারণের বিপরীতে একটি কার্বন ক্রেডিট দেওয়া হয়। অন্যদিকে কার্বন ট্রেডিং হলো একটি বাজারভিত্তিক ব্যবস্থা, যেখানে নির্ধারিত সীমার চেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ বা প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন প্রযুক্তি বা বনায়নের মাধ্যমে কার্বন ক্রেডিট অর্জনকারী দেশগুলোর কাছ থেকে তা কিনে নিতে হয়। বাংলাদেশ এই বাজারে নিজের অবস্থান আরও শক্ত করতে চায়।

গুরুত্বপূর্ণ এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম; প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন; প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একাত্তর/এসি
বৈশ্বিক বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ, তথ্য ও সাইবার যুদ্ধ মোকাবিলায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে (পিজিআর) আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখার তাগিদ দিয়েছেন...
দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের অলাভজনক ও বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিগত স্বৈরাচারী সরকারের আমলের অন্যায়-অত্যাচারের বিচার প্রচলিত আইন অনুযায়ীই করা হবে, তবে কোনো অবস্থাতেই প্রতিশোধের মানসিকতা থেকে বিচারের নামে অবিচার করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের দ্বিতীয় বর্ষের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।...
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে রাজধানীর মিরপুর ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে শিশু বলাৎকার ও যৌন হয়রানির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে রাজধানীর হাতিরঝিল...
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর