চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম

মৌসুমি লঘুচাপে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা পাঁচটি জেলার আগামী ১৬ জুলাই পর্যন্ত সব এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া বন্যাকবলিত এলাকার পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর জরুরি তহবিল থেকে দুই কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি ও সরকারের ত্রাণ তৎপরতা তুলে ধরতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

মুখপাত্র মাহদী আমিন জানান, বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী ইতিমধ্যে দুই কোটি টাকা অনুদান দিয়েছেন। এর পাশাপাশি বন্যা ও বন্যা-পরবর্তী সময়ে বিভিন্ন পানিবাহিত রোগ ও অন্য স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে বন্যাকবলিত জেলাগুলোতে প্রয়োজনীয় ওষুধ এবং জীবনরক্ষাকারী টিকা পাঠানো হয়েছে।

বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি জেলায় চলমান এইচএসসি পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১৬ জুলাইয়ের পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পরীক্ষার সিদ্ধান্ত ও সময়সূচি জানানো হবে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম বিভাগের বন্যাকবলিত পাঁচটি জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় সব আইন-শৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

চট্টগ্রামের পাঁচটি জেলায় বন্যাকবলিত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ, খাদ্য সামগ্রী এবং নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা দিনরাত কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

সরকারের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে আশ্বস্ত করা হয়েছে।

একাত্তর/এসি
সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
বন্যা পরিস্থিতি ও বৈরি আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দিনভর বিক্ষোভ ও দাবি আদায়ের লড়াইয়ে...
মঙ্গলবারের পর আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছরে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সব বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়েছে।
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ঋণনির্ভরতা থেকে সরে এসে চীনের সঙ্গে বাংলাদেশ আগামীতে যৌথ বিনিয়োগে যেতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৮ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৯৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর