রাষ্ট্রপতি নির্বাচনে সংসদে বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৭:৩০ পিএম

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহবান করা হতে যাচ্ছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম একাত্তরকে এই তথ্য জানান। 

চিফ হুইপ জানান, আগামী ২০ আগস্ট নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনের ঠিক দুই-একদিন আগে অধিবেশন আহবান করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তবে এই অধিবেশনটি কি নিয়মিত কার্যক্রমের দিকে যাবে, নাকি নির্বাচন সম্পন্ন হওয়ার পর পরই মূলতবি ঘোষণা করা হবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে জাতীয় সংসদের নিয়মিত অধিবেশন বন্ধ রয়েছে এবং সূচি অনুযায়ী পরবর্তী নিয়মিত অধিবেশন বসার কথা সেপ্টেম্বরে। তবে নির্বাচন কমিশনের সময়সীমা ও তফসিল মেনে ভোট গ্রহণের বাধ্যবাধকতা থাকায় এ বিশেষ অধিবেশন ডাকতে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

এক প্রশ্নের জবাবে চিফ হুইপ জানান, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর যদি শেষ পর্যন্ত একক কোনো প্রার্থী থাকেন, তবে সে ক্ষেত্রে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দলীয় সিদ্ধান্তের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সরকারি দলের ভেতর থেকে যেকোনো যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার বিষয়ে বিবেচনা হতে পারে।

এদিকে একই দিন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি ও তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল

মনোনয়নপত্র দাখিল: ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত (প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে)।

মনোনয়নপত্র যাচাই-বাছাই: ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টা থেকে (ইসি ভবনে)।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল চারটা পর্যন্ত।

ভোট গ্রহণ: ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত (জাতীয় সংসদের অধিবেশন কক্ষে)।

একাত্তর/এসি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান...
দেশকে পিছিয়ে দেওয়ার বহুমুখী ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে এ সময় জাতীয় ঐক্য বজায় রাখার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঐতিহাসিক সাত নভেম্বর প্রধানমন্ত্রী...
ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে...
রাঙামাটির সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তীব্র উসকানি ও অপশাসনের কঠোর সমালোচনা করে ‘সাজেক...
মিডিয়া পাড়ায় চর্চা থামছেই না! সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির সাম্প্রতিক অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বিয়ের পিঁড়িতে বেনারসি পরে কনের সাজ, কিন্তু কোমল হাতের মুঠোয় জ্বলজ্বলে পিস্তল- এমনই এক রোমহর্ষক ও রহস্যময় লুকে হাজির হয়ে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইমরাউল...
পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশের আলিয়াগা জেলায় একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন শ্রমিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে হাবাস ডেমির চেলিক নামের ইস্পাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর