১৫ লাখ রোহিঙ্গাকে মর্যাদাপূর্ণভাবে ফেরত পাঠানোই মূল লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সতর্ক করে বলেছেন, রোহিঙ্গা সঙ্কট এখন কেবল বাংলাদেশের একক সমস্যা নয়, এটি সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্যই বড়ো হুমকি হয়ে দাঁড়িয়েছে।

রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজ অডিটোরিয়ামে ‘দ্যা রোহিঙ্গা ক্রাইসিস: ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড রিফ্রেমিং রেসপন্স স্ট্র্যাটেজিস’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মাদক, অবৈধ অস্ত্র এবং মানবপাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় স্থানীয় জনগোষ্ঠীর স্বাভাবিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বাংলাদেশ মানবিক সহানুভূতি বজায় রাখলেও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা ফেরাতে কাঁটাতারের বেড়া শক্তিশালী করার পাশাপাশি প্রবেশাধিকার আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

কেবল মানবিক সহায়তা দিয়ে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত রোহিঙ্গাদের যেন মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানো যায়। এজন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, রাখাইনে সহায়ক ও নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং দ্রুত টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে জোরালো ভূমিকা পালন করতে হবে। প্রত্যাবাসনপ্রক্রিয়া যতো দীর্ঘায়িত হবে, রোহিঙ্গাদের জন্য সঙ্কট ততো জটিল হবে। বাংলাদেশ রোহিঙ্গাদের নিজ ভূখণ্ডে ফেরত পাঠাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

গোলটেবিল বৈঠকে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, নিরাপত্তা বিশ্লেষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রোহিঙ্গা সঙ্কটের নানা চ্যালেঞ্জ ও তা মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা করেন।

একাত্তর/এসি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের স্বাস্থ্য খাতের ব্যাপক শূন্যপদ পূরণে জোরদার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী...
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ পালন শেষে অবশিষ্ট সাশ্রয়ের অর্থ হজযাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় মোট চার হাজার ৩৪১ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর