বাংলাদেশকে ৩০ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে জলবায়ু তহবিল

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৩ এএম

তুরস্ক সফরে জলবায়ু কূটনীতিতে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। দেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘের ‘ক্লাইমেট ইনভেস্ট ফান্ড’।

তুরস্কের আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের শেষ দিনের কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সুখবর জানান পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে আগামী মাসের মধ্যেই সরকার ‘কার্বন ক্রেডিট ফ্রেমওয়ার্ক’ চূড়ান্ত করবে বলেও জানানো হয়েছে।

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী দেশগুলোর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ‘জলবায়ু ন্যায়বিচারের’ জোরালো কূটনৈতিক বার্তা দিতে বৃহস্পতিবার আনতালিয়ায় জলবায়ু সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশ্বমঞ্চে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রত্যাশা তুলে ধরার পর স্থানীয় সময় সন্ধ্যায় সফরের সার্বিক অর্জন নিয়ে সংবাদ সম্মেলনে আসেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ।

সংবাদ সম্মেলনে এবারের জলবায়ু সম্মেলন ও প্রধানমন্ত্রীর তুরস্ক সফরকে পুরোপুরি সফল বলে অভিহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী যে পাঁচ দফা দাবি উপস্থাপন করেছেন, তা বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং ইতোমধ্যে এ নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু ভুক্তভোগী দেশগুলোর পক্ষে প্রধানমন্ত্রীর এই জোরালো অবস্থান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন আদায়ে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

অন্যদিকে, ক্লাইমেট ইনভেস্ট ফান্ডের কাছ থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের ঘোষণা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, এই অর্থ দেশের পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ কারও ওপর নির্ভরশীল না থেকে নিজেদের সক্ষমতা অর্জন করতে চায়। বিশ্বজুড়ে কার্বন ট্রেডিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের সামনে যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে আগামী মাসের মধ্যেই সরকার কার্বন ক্রেডিট ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করবে।

এ ছাড়া পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে বাংলাদেশের সোনালি আঁশ পাট ও পরিবেশবান্ধব পাটজাত পণ্য বিশ্ব দরবারে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সরকারের নতুন উদ্যোগের কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

একাত্তর/এআরএস
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে বক্তব্য প্রদান করেছেন, তা মূলত জলবায়ু ন্যায়বিচার,...
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে এক বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা....
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) গ্রিন জোনে বাংলাদেশের ‘জুট প্যাভিলিয়ন’ গুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বিকল্প...
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে আলাদা দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন প্রবাসীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটে যাওয়া মর্মান্তিক এসব দুর্ঘটনায় অন্তত সাতটি দেশের ৩০ জন নাগরিক...
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে মো. রায়হান খান নামে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে পুরো ঘটনাটি...
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে বক্তব্য প্রদান করেছেন, তা মূলত জলবায়ু ন্যায়বিচার,...
পরকীয়া কেলেঙ্কারি এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকির মতো স্পর্শকাতর অভিযোগের মুখে অবশেষে বিশ্বখ্যাত চিপ নির্মাতা ও প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর