উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিই অগ্রাধিকার: জনপ্রশাসন উপদেষ্টা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার তরুণদের স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম চালু করা হয়েছে এবং উদ্ভাবনী উদ্যোগে সহায়তার জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে। 

তিনি শিক্ষার্থীদের সরকারের দেওয়া এই সুযোগকে কাজে লাগিয়ে স্টার্টআপ প্রকল্পে আত্মনিয়োগের আহ্বান জানান।

শনিবার, রাজধানীর বেইলি রোডস্থ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ‘ভিকারুননিসা নূন অ্যাস্ট্রোনমি ক্লাব (ভিএনএসি)’ আয়োজিত ‘থার্ড ইন্টার অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাপোজি ২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘অ্যাস্ট্রোনমি ক্লাব’ থেকে আগামী পাঁচ বছরে তোমাদের মধ্য থেকে এমন তরুণী উঠে আসুক, যারা শুধু অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড-এ পুরস্কার জিতবে না; বরং নিজের হাতে স্যাটেলাইটের মডেল তৈরি করবে, কার্যকর ড্রোন বানাবে, নতুন সেন্সর উদ্ভাবন করবে, পেটেন্ট করবে এবং স্টার্টআপ গড়ে তুলবে। তোমাদের উদ্ভাবন হোক বাংলাদেশের মানুষের কল্যাণে।

তিনি বলেন, মানুষের জীবনকে আরও নিরাপদ, সহজ ও সুন্দর করতে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সমাধান খুঁজে বের করতে হবে।  

উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ঘনবসতিপূর্ণ ঢাকায় ড্রোন প্রযুক্তি ব্যবহার করে অগ্নিনির্বাপণ, বন্যার পূর্বাভাস ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করা যেতে পারে। 

তিনি বলেন, তিনি এমন একটি দিনের স্বপ্ন দেখেন, যেদিন ভিকারুননিসার শিক্ষার্থীরা ড্রোনের মাধ্যমে অগ্নিনির্বাপণে মানুষের পাশে দাঁড়াবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেউ লো-অরবিট স্যাটেলাইট নিয়ে কাজ করবে, কেউ তৈরি করবে কৃষি কাজে ব্যবহারের ড্রোন বা বন্যা পর্যবেক্ষণকারী ড্রোন। কেউ এমন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা তৈরি করবে, যা বন্যা ও ঘূর্ণিঝড়ের আগাম তথ্য দিতে পারে; কেউ তৈরি করবে দূষিত পানি শনাক্ত করার সেন্সর। আবার এমন প্রযুক্তি ও উদ্ভাবন করতে হবে, যা গ্রামের কৃষকের জীবন ও কৃষিকাজকে আরও সহজ করবে।

উল্লেখ্য, এ উৎসবে নটরডেম কলেজ, হলিক্রস কলেজসহ ঢাকা মহানগরীর ১৫টি শীর্ষস্থানীয় কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ ঢাকা মহানগরীর বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এআরএস
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন...
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করে সারাদেশে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন...
আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী যেকোনো বিষয়ে পড়া বা বিশেষ ক্ষেত্রে অবদান রাখার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ইরান যুদ্ধে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে যত সেনা মৃত্যুর খবর প্রকাশ্যে স্বীকার করেছে, বাস্তবে নিহতের সংখ্যা তার চেয়েও বেশি বলে এক প্রতিবেদনে দাবি করেছে প্রভাবশালী মার্কিন...
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে ইউক্রেনের শত শত ড্রোন হামলায় অন্তত দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং শহরের প্রধান একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর...
অধিনায়ক রাফিনহার হ্যাটট্রিকের ঝলকে সেভিয়ার ঘরের মাঠে ১-৩ গোলের উড়ন্ত জয় নিয়ে লা লিগায় নিজেদের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখল বার্সেলোনা। ম্যাচের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও ব্রাজিলিয়ান উইঙ্গার...
রাজধানীর মিরপুরে ফাঁকা বাসার সুযোগ নিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। পুরো চুরির দৃশ্যটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর