সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: দূতাবাসের ব্যর্থতা থাকলে ব্যবস্থার সুপারিশ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে এ ঘটনায় কোনো কনস্যুলার কর্মকর্তার গাফিলতি বা অবহেলা ছিলো কি না—তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর সুপারিশ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কনস্যুলার সেবা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা শেষে এ সুপারিশ করা হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ তথ্যের জবাবে সংসদীয় কমিটি জানিয়েছে, সৌদি সরকারের কাছ থেকে তথ্য পাওয়ার পর ঘটনার পূর্ণ বিবরণ এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা সংসদীয় কমিটিকে জানাতে হবে।

এছাড়া বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনের সেবার মান বাড়াতে আধুনিকায়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি।

সৌদি আরবের মক্কায় গত ১৪ অক্টোবর আল-মাজাল কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করা দুই বাংলাদেশি নাগরিক—নাজরুল ইসলাম আব্দুল বাছির (২২) ও সিতি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি কর্তৃপক্ষ। আব্দুল বাছিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় এবং সিতি আখতারের বাড়ি টাঙ্গাইলে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ (অত্যন্ত আপত্তিকর বা ব্যভিচারের অভিযোগ) করার অভিযোগে তাজির (ইসলামিক আইন অনুযায়ী বিচারকের বিবেচনামূলক শাস্তি) ধারায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইসলামি শরীয়াহ ও সৌদি আইন অনুযায়ী তাজির বা শাস্তির আওতায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ত্যুদণ্ড কার্যকরের আগপর্যন্ত ঢাকাকে বা সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনার বিস্তারিত তথ্য, অপরাধের বিবরণ, বিচারপ্রক্রিয়া, আইনি সহায়তা এবং মরদেহের অবস্থান জানতে চেয়ে ১৯ অক্টোবর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি কূটনৈতিক পত্র (নোট ভার্বাল) পাঠিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

এ ঘটনার পর দেশে প্রতিবাদ ও ক্ষোভ তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে, যার মধ্যে শাহবাগেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

একাত্তর/এসি
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
দীর্ঘ ১১ বছরের নিবিড় প্রেমের সম্পর্ক, বিয়ে করার প্রতিশ্রুতিতে মেলামেশা, আর এখন গোপনে অন্য পাত্রী দেখে সটকে পড়া! বগুড়া আদালতের সহকারী জজ ইউনুস আলীর বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলে তাঁর লালমনিরহাটের...
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের সীমান্তবর্তী আমঝোল এলাকায় বন্য বাঘের আকস্মিক আক্রমণে এক নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এই লোমহর্ষক ঘটনায় সীমান্তবর্তী পুরো এলাক জুড়েই চরম আতঙ্ক...
সৌদি আরবের বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের চলমান বিমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রী সাধারণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।...
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের করুণা বা অনুদান নয়, বরং বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর