২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’: প্রধানমন্ত্রী

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

সশস্ত্র বাহিনীকে আধুনিক, প্রযুক্তি নির্ভর ও সমন্বিত কাঠামোয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা কার্যকর করার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে এসে আমি কিছুটা স্মৃতিকাতর। বেগম খালেদা জিয়া দীর্ঘ জীবন এই সেনানিবাসে কাটিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবস ছিলো তার সবশেষ অংশগ্রহণ।

সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এই সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য, যা সেনাবাহিনীর জন্য এক গর্বিত ইতিহাস। সশস্ত্র বাহিনীর ইতিহাস অনন্য ও অসাধারণ; এই বাহিনী বাংলাদেশের সাহস ও শৌর্যের প্রতীক।

বিগত সময়ের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ভূলুণ্ঠিত করার চেষ্টা অব্যাহত ছিলো এবং সশস্ত্র বাহিনীর ইমেজ নষ্ট করার অপচেষ্টাও দৃশ্যমান ছিলো। তবে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণ-অভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী সব সময় দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।

গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী উজ্জীবিত থাকলে কেউ আর বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে এবং একটি নিরাপদ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা ও পেশাদারিত্ব প্রসঙ্গে তারেক রহমান জানান, বর্তমান সশস্ত্র বাহিনী একটি প্রযুক্তি নির্ভর ও সমন্বিত কাঠামোতে রূপ নিচ্ছে। সরকার এই বাহিনীকে আরও আধুনিক করে গড়ে তুলবে এবং বাহিনীতে চেইন অব কমান্ড পুরোপুরি বজায় রাখা হবে। এ সময় তিনি ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ কার্যকর করার ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী দেশের যেকোনো দুর্যোগ ও সঙ্কটে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, পাহাড় থেকে সমতল—দেশের যেকোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনী সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।

একাত্তর/এসি
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানেরা।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে তাদের প্রতি জাতির দায় কিছুটা মোচনের চেষ্টা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। এ সময় শিশুদের পছন্দের খেলার কথা জানতে চান তিনি। পরে তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী।
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম ও হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৫ জন।
দেশজুড়ে তুমুল আলোড়ন তোলা কুমিল্লার শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারকাজ শুরু হতে যাচ্ছে। ২৯ নভেম্বর এই মামলার অভিযোগ গঠন করা হবে। শনিবার দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের...
বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে রোববার (২২ নভেম্বর) থেকে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হচ্ছে। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে প্রায় দুইশত বছর ধরে সাগর...
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলতেই যেন টাকার খনি! প্রায় পাঁচ মাস পর খোলা দানবাক্সগুলো থেকে এবার মিলেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। শনিবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া গণনায় প্রথম তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর