ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য ‘বড় সুখবর’

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি অথবা সমমান পর্যায়ে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মুঠোফোনে আর্থিক লেনদেনের হিসাব খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী কিংবা তার অভিভাবকের হিসাবে পাঠানো হবে।

বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক এ বিষয়ে নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু করা হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে।

সরকারি এ উপবৃত্তির অর্থ দেওয়া হবে জিটুপি পদ্ধতিতে। অর্থাৎ সরকার সরাসরি শিক্ষার্থী বা তার অভিভাবকের হিসাবে টাকা পাঠাবে। এ অর্থ পেতে শিক্ষার্থী অথবা তার অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মুঠোফোনে আর্থিক লেনদেনের হিসাব থাকতে হবে।

তবে যেসব ছাত্রী ইতিমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অর্থ পাচ্ছে অথবা যাদের নাম কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে ব্যাংক বা মুঠোফোনে আর্থিক লেনদেনের হিসাব খুলতে হবে না। যারা এখনো উপবৃত্তি পাচ্ছে না, তাদের শিক্ষার্থী অথবা অভিভাবকের নামে প্রয়োজনীয় হিসাব খুলতে হবে।

অভিভাবক নির্ধারণে যেসব নিয়ম

নির্দেশনায় উপবৃত্তির অর্থ গ্রহণের জন্য অভিভাবক নির্ধারণের বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। শিক্ষার্থীর অভিভাবক হিসেবে প্রথমে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির মধ্য থেকে যেকোনো একজনকে অভিভাবক করা যাবে।

বাবা অথবা মায়ের নামে আগে থেকে কোনো তফসিলি ব্যাংক কিংবা এজেন্ট ব্যাংকিংয়ে অনলাইন হিসাব থাকলে সেই হিসাব ব্যবহার করেই উপবৃত্তির অর্থ নেওয়া যাবে। নতুন হিসাব খোলার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তবে উপবৃত্তির আবেদনপত্রে সংশ্লিষ্ট বাবা অথবা মাকে শিক্ষার্থীর অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।

বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে বিকল্প অভিভাবকের মাধ্যমে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষেত্রে তফসিলি ব্যাংক অথবা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। হিসাব খোলার সময় আবেদনপত্রে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।

মুঠোফোনে অর্থ পেতে মানতে হবে শর্ত

মুঠোফোনে আর্থিক লেনদেনের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণের ক্ষেত্রে আলাদা শর্ত রয়েছে। নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীর বাবা অথবা মা জীবিত থাকলেই কেবল এ পদ্ধতিতে অর্থ গ্রহণ করা যাবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের মধ্যে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং ওই ব্যক্তির নামেই মুঠোফোনে আর্থিক লেনদেনের হিসাব খুলতে হবে।

অর্থাৎ, কোনো শিক্ষার্থীর উপবৃত্তির আবেদনে বাবাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হলে বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই সিম নিবন্ধন করতে হবে। একই পরিচয়পত্রের তথ্য দিয়ে বাবার নামেই আর্থিক লেনদেনের হিসাব খুলতে হবে। সিম নিবন্ধন ও হিসাবের মালিকানার তথ্যের মধ্যে মিল থাকতে হবে।

হিসাব খোলার সময় গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি ফরম যথাযথভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

অভিভাবক না থাকলে বিশেষ ব্যবস্থা

কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং বিকল্প অভিভাবক হিসেবে নির্ধারিত আপন ভাই-বোন, দাদা-দাদি কিংবা নানা-নানির কেউ জীবিত না থাকলে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের শিক্ষার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় একজন ব্যক্তিকে অভিভাবক হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন। শিক্ষার্থীর তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার সময় ওই প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

তবে এ ধরনের শিক্ষার্থীরা শুধু নিজেদের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে।

স্কুল ব্যাংকিং হিসাব খোলার ক্ষেত্রেও শিক্ষার্থীর নিজের নাম ব্যবহার করতে হবে। তবে শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। এ অবস্থায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিজের নামে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে ব্যাংক হিসাবটি হালনাগাদ করতে হবে।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির নিয়ম

সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো থেকে ইআইআইএন নম্বর পেয়েছে, সেগুলো এ কর্মসূচিতে অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবে।

এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের কাছে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র ও প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে, কর্মসূচির আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার প্রবেশের জন্য নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে হবে। এ জন্য সফটওয়্যারের ‘পাসওয়ার্ড ভুলে গেছেন’ অপশনে গিয়ে পাসওয়ার্ড পরিবর্তন ও ব্যবহারকারীর হিসাব সক্রিয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপবৃত্তি কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমাধানের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনীয় সহায়তার জন্য [email protected] ই-মেইল ঠিকানায় যোগাযোগের নির্দেশনাও রয়েছে।

নির্দেশনায় উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি অবহিত করার পাশাপাশি উপবৃত্তি-সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুরো বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

একাত্তর/কেআই
২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় তিন দিন বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বর্ধিত সময় অনুযায়ী, আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ...
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম আগামী ১২ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৬ নভেম্বর। বুধবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি...
দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার গতানুগতিক মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা থেকে শিক্ষার্থীদের বের করে এনে আরও বেশি আনন্দময়, জীবনমুখী ও প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে গড়ে তুলতে ২০২৭ শিক্ষাবর্ষে...
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করার পরও বিপুলসংখ্যক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন প্রক্রিয়ায় অংশ নেয়নি। শনিবার, প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত দ্বিতীয় ধাপের...
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো...
কিডনি রোগে আক্রান্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়ে ভালোবাসা, ত্যাগ ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালীর গলাচিপার মেয়ে মন্দিরা রানী পাল।
ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে। আগামী মঙ্গলবার থেকে আকাশ...
সোনিয়া গান্ধীর জীবন নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা হয়েছিল প্রায় দুই দশক আগে। আর সেই সিনেমায় সোনিয়ার চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল ইতালির অভিনেত্রী মনিকা বেলুচিকে। ২০০৬ সালে ‘সোনিয়া’ নামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর