চার্জ গঠন ২৯ নভেম্বর, আসামিদের পক্ষে নারাজ আইনজীবীরা

শিশু অপ্রতিম হত্যা মামলা

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

দেশজুড়ে তুমুল আলোড়ন তোলা কুমিল্লার শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারকাজ শুরু হতে যাচ্ছে। ২৯ নভেম্বর এই মামলার অভিযোগ গঠন করা হবে। শনিবার দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, আলোচিত এই হত্যা মামলায় অভিযুক্ত চার আসামির মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং দুজন অপ্রাপ্তবয়স্ক। ফলে বয়সের ভিত্তিতে তাদের বিচার দুটি আলাদা আদালতে পরিচালিত হবে।

নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আসামিদের পক্ষে কুমিল্লার কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পিপি কাইমুল হক। তিনি বলেন, আসামিপক্ষ কোনো মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিযুক্ত করার চেষ্টা করছে; তবে রাষ্ট্রপক্ষ নিজেদের মতো করে আইনি কার্যক্রম চালিয়ে যাবে।

বিচারকাজ শুরুর খবরে স্বস্তি প্রকাশ করে নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, আমার ছেলেকে হত্যাকারীদের বিচারকাজ শুরু হওয়ার খবরটি শুনে ভালো লাগছে। আমরা আইন এবং আদালতের প্রতি আস্থাশীল। আশা করছি ন্যায়বিচার পাব।

গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম। বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

পরে তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্তে উঠে আসে, অপ্রতিমের হাতে থাকা আইফোনটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডে জড়িত চারজনকে শনাক্ত ও গ্রেপ্তার করে পুলিশ; আদালতে তোলার পর একজন ছাড়া বাকি তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। ব্যাপক চাঞ্চল্য সৃষ্টিকারী এই ঘটনায় গত ২০ অক্টোবর চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

 

একাত্তর/এআরএস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী বিশ্বরোড এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে চালকের দক্ষতায় অল্পের জন্য...
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে সড়ক অবরোধ ও বড় ধরনের নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মাত্র দুই দিনের ব্যবধানে মহাসড়কের দুটি ভিন্ন স্থানে একই কায়দায় গাছ কেটে ফেলে এই...
বিরিয়ানি, তেহারি, মোরগপোলাও ও কাচ্চির মতো জনপ্রিয় খাবারগুলোকে ক্রেতাদের কাছে লোভনীয় ও আকর্ষণীয় করে তুলতে ক্ষতিকর কাপড়ের রং ব্যবহারের গুরুতর অভিযোগে কুমিল্লার ‘নিউ হাজী বিরিয়ানি হাউজ’-কে ৫০ হাজার...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে ধর্ষণ ও হত্যার দায়ে মামলার একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ৩ লাখ টাকা জরিমানা...
হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
চীনে অনুষ্ঠিত ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই মন্তব্যের কড়া জবাব দিয়ে ইউক্রেনের...
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম ও হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৫ জন।
বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে রোববার (২২ নভেম্বর) থেকে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হচ্ছে। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে প্রায় দুইশত বছর ধরে সাগর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর