বড় পতনের মুখে বৈশ্বিক স্বর্ণের বাজার

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম

বিশ্ববাজারে টানা দরপতনের মুখে পড়েছে স্বর্ণ । একদিকে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা। এই দুই বিষয়ের চাপে আট মাসের মধ্যে সবচেয়ে খারাপ সপ্তাহ পার করছে মূল্যবান এই ধাতু।

সাধারণত সুদের হার বাড়লে সোনার আকর্ষণ কমে যায়। কারণ, সোনা কোনো সুদ বা মুনাফা দেয় না। অন্যদিকে ডলার শক্তিশালী হলে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদায় নেতিবাচক প্রভাব পড়ে।

শুধু সুদের হার বাড়ার আশঙ্কাই নয়, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের শেয়ার নিয়ে উদ্বেগও সোনার দামে চাপ তৈরি করেছে। এআই খাতের শেয়ারে বড় ধরনের দরপতনের কারণে লোকসান সামাল দিতে অনেক বিনিয়োগকারী সোনার মতো সম্পদ বিক্রি করছেন। ফলে অনিশ্চয়তার সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনাও এবার বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে পারছে না।

শনিবার দিনের ব্যবধানে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ৪.৩৩% কমে দাঁড়ায় ৩ হাজার ৫২৪ ডলারে। মাসের ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম কমেছে  ৮.৯১%। একই সঙ্গে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে সোনার দাম।

এদিকে শুধু সোনা নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। সপ্তাহজুড়ে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেড সুদের হার বাড়ালে সোনার বাজারে চাপ আরও বাড়তে পারে। তবে চীন ও ভারতের মতো বড় বাজারে দাম কমায় সোনা কেনার আগ্রহ বাড়লে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

একাত্তর/এফআর
দেশের বাজারে এক ধাক্কায় ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমেছে স্বর্ণের দাম।
যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার বাড়ার প্রত্যাশায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বুধবার লেনদেনে প্রায় ২ শতাংশ দরপতনের পর স্বর্ণের দাম এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন...
বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থানের পর এবার দীর্ঘ মন্দার আশঙ্কা। সর্বোচ্চ দামের পুরনো রেকর্ড ভাঙতে আরও দুই বছর অপেক্ষা করতে হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান শ্যাকস।
অবশেষে কিছুটা স্বস্তি ফিরছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে। দুই মাস পর দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম নেমে এসেছে ৬ ডলারের নিচে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৯০০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ২৮২টি গাড়ি ডাম্পিং এবং ২০৩টি গাড়ি রেকার করা...
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে প্রথম টেস্টের তৃতীয় দিনে দাপুটে ব্যাটিং করেছে ভারত। দিন শেষে সফরকারীদের সংগ্রহ চার উইকেটে ৪৮৬ রান। রানের পাহাড় গড়ার পথে বিরল এক কীর্তি গড়েছে দলটি। ৯৪ বছরের টেস্ট...
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া রেকর্ড ৫১ বস্তা টাকা গণনার সময় এসব স্বর্ণালংকার...
বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দামে বড় ধরনের পতন হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) একপর্যায়ে বিটকয়েনের দাম ৫ দশমিক ১০ শতাংশ কমে ৫৫ হাজার ৮৩০ ডলারে নেমে আসে। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এটিই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর