স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অতি শিগগির রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম প্রক্রিয়া শুরু হবে।
মঙ্গলবার বিকেলে মাতারবাড়ি সমুদ্রবন্দর প্রকল্প ও কয়লা বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভায় উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, মহাপরিদর্শক বেনজীর আহমেদ, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকসহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাতারবাড়ি পরিদর্শন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, রেল লাইনসহ বেশকিছু প্রকল্প সরকারের মেগা প্রকল্পের অর্ন্তভুক্ত এবং এসব প্রকল্পের কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
একাত্তর/ এনএ
