তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দ্রুত অগ্রসর হচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৬:২৬ পিএম

সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দ্রুত অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা জানান তিনি। 

পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি নির্বাচনের আগেই দেশবাসীর সামনে একটি অঙ্গীকার হিসেবে তুলে ধরা হয়েছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। 

এ মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে কাজ শুরু করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পাশাপাশি আট সদস্যবিশিষ্ট আরেকটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। 

আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ওই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে বলে জানান তিনি। 

আরবিএস
আসন্ন কোরবানির ঈদে পশুর অভ্যন্তরীণ চাহিদার চেয়ে দেশে গবাদিপশুর মজুত বেশি রয়েছে। ফলে এবার কোরবানির জন্য বিদেশ থেকে কোনো পশু আমদানির প্রয়োজন নেই এবং সীমান্ত দিয়ে যাতে কোনো অবৈধ গরু দেশে প্রবেশ করতে...
আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোরে এবং দুই মে সিলেটে সশরীরে উপস্থিত থেকে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক...
পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা অববাহিকার বিশাল কৃষি অঞ্চলকে মরুময়তা থেকে বাঁচাতে ও শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’ গ্রহণ করা হয়েছে।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর