আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন: আপিলের সারসংক্ষেপ জমা

আপডেট : ১৫ জুন ২০২৬, ১২:০৩ পিএম

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য সারসংক্ষেপ জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ ও রিটকারী আইনজীবী।

সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই সারসংক্ষেপ জমা দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং রিটকারী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই তথ্য জানিয়েছেন। 

তারা জানান, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মঙ্গলবার (১৬ জুন) এই আপিলের ওপর শুনানি হতে পারে।

নথি ও আইনজীবীদের সূত্রে জানা যায়, গত বছর ২৫ আগস্ট নিম্ন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাসংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিটে অধস্তন আদালতে দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের শৃঙ্খলা বিধান, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরির মূল দায়িত্ব আইন মন্ত্রণালয়ের পরিবর্তে সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করার আবেদন জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে গত বছরের এক সেপ্টেম্বর হাইকোর্ট এক রায়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে রায়ে তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য একটি আলাদা ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এই রায়ের পর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করে কাজও শুরু করা হয়েছিলো।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশটি নির্ধারিত সময়ে আইনে পরিণত না করায় তা একপর্যায়ে বাতিল হয়ে যায়। ফলে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম থমকে দাঁড়ায়।

এরপর গত ২১ মে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ সংবলিত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগ আপিল আবেদন (লিভ টু আপিল) করে রাষ্ট্রপক্ষ। এর ধারাবাহিকতায় গত ৯ জুন আপিল বিভাগ হাইকোর্টের সেই রায়টির ওপর স্থগিতাদেশ দেন।

সর্বশেষ সোমবার উভয় পক্ষ আপিল শুনানির মূল যুক্তি বা সারসংক্ষেপ জমা দেওয়ায় মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে এই স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে চূড়ান্ত শুনানি শুরু হতে পারে। 

একাত্তর/এসি
আলোচিত রামিসা হত্যা মামলাসহ অন্য সব নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচার হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে হাইকোর্টে...
সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে আলাদা স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন...
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
২০২৭ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত ও সংশোধিত নতুন পাঠ্যবই ডিসেম্বরের মধ্যেই দেশের সকল স্কুলে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। 
প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর