কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে এই প্রক্রিয়ায় যারা ইতিমধ্যে চাকরিতে নিয়োগ পেয়েছেন, তাদের চাকরি বহাল থাকবে বলে আদালতের আদেশে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন।

আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। ওই সার্কুলার অনুযায়ী তৎকালীন বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে প্রায় ৮৪ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ১৫১ জন চাকরিপ্রার্থী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। ওই ১৫১ জন রিট পিটিশনারকে সহকারী শিক্ষক পদে আগামী ৬০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

রিটকারীদের পক্ষে যুক্তি দেওয়া হয়, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায়ে বলা হয়েছে—সব ধরনের সরকারি নিয়োগে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ কোটা পূরণ করতে হবে। তাই ২০২৩ সালের ওই নিয়োগও মেধার ভিত্তিতে হওয়া উচিত।

এর আগে চাকরিপ্রার্থীদের দায়ের করা ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট বিভাগ ২০২৩ সালের কোটাভিত্তিক নিয়োগকে অবৈধ ঘোষণা করেছিলেন এবং রিটকারী ১৫১ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সরকারের পক্ষ থেকে আপিল বিভাগে আপিল দায়ের করা হয়।

বৃহস্পতিবার আপিল বিভাগে সেই আপিলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন। আদালতের এই রায়ের ফলে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ওই শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল এখন ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নতুন করে মূল্যায়ন করতে হবে, তবে এতে ইতিমধ্যে যোগদান করা শিক্ষকদের চাকরিতে কোনো প্রভাব পড়বে না।

একাত্তর/এসি
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয়...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য সারসংক্ষেপ জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ ও রিটকারী আইনজীবী।
আলোচিত রামিসা হত্যা মামলাসহ অন্য সব নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচার হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে হাইকোর্টে...
উত্তরাঞ্চলের নৌ-যোগাযোগ উন্নয়ন, যাত্রীসেবা সম্প্রসারণ এবং নদীবন্দরভিত্তিক অবকাঠামো গড়ে তুলতে যমুনা নদীর তীরে দুটি নতুন নদী বন্দর ঘোষণা করেছে সরকার।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাঝপথে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর এগোতে পারেনি টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর