চা শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম

বাংলাদেশের ঐতিহ্যবাহী চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ খাতের দীর্ঘদিনের বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় সব ধরনের নীতিগত ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চা খাতের টেকসই উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন।

বৈঠকে দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও এই খাতের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় তারা শিল্পটির বর্তমান সঙ্কট, উৎপাদন খরচ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়া, নতুন অর্থায়নের সঙ্কট, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার বিভিন্ন চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় তারা শিল্পটিকে বাঁচাতে এবং এর টেকসই নিশ্চিত করতে বেশ কিছু প্রস্তাব ও দাবি উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান চা বাগান মালিক ও সংশ্লিষ্টদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং চা শিল্পকে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, চা শিল্পের গৌরবময় অতীত ফিরিয়ে আনা এবং এর আধুনিকায়নে সরকার সব ধরনের নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিদের উপস্থাপিত প্রস্তাবনাগুলো পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ প্রদান এবং চা খাতের সঙ্কট নিরসনে তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ নিতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

একাত্তর/এসি
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ার লক্ষে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সমগ্র পৃথিবী এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও পঞ্চম শিল্পবিপ্লবের ভিত্তি রচনা...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের নানা সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেগুলো সমাধানে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একজন নিহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর