নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম বাজেট ঘোষণা

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই বাজেটের আকার এক হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকা।

রোববার (২৬ জুলাই) বিকেলে নগরীর শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন। 

ঘোষিত বাজেটে কর খাতে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ৭৯ কোটি ৪০ লাখ টাকা। বিগত অর্থবছরে এইখাতের আয় ছিলো ৪০ কোটি ৬৬ লাখ টাকা। সে হিসেবে এবার আগের তুলনায় প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে নতুন এই নগরীর কর। 

যদিও আগামী ডিসেম্বর পর্যন্ত বহুতল ভবন ব্যতিত অন্যান্য বাসাবাড়ির কর বৃদ্ধি করা হবে না মর্মে জানিয়েছেন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। 

এর আগে দেড়শ বছর পুরোনো বগুড়া পৌরসভাকে গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন করেন। 

নবগঠিত এই সিটি করপোরেশনের প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণার সময় প্রশাসক জানান, নতুন এই করপোরেশনের জন্য আগামী অর্থবছরের জন্য ১৪১৭ কোটি ৪৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বৃক্ষরোপণ এবং বর্জ্য অপসারণসহ বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে। গুরুত্ব দেয়া হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, যানবাহন ক্র‍য়, পার্কিং ব্যবস্থা প্রণয়নসহ বিভিন্ন খাতে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা এবং নাগরিকরা উপস্থিত ছিলেন।

আরবিএস
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বর্তমান সরকার জনগণের দাবি-দাওয়া উপেক্ষা করছে বলে অভিযোগ করেছে ১১ দলীয় জোট। আরও অভিযোগ, একটি দেশের ভয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। 
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সার সঙ্কট এখন চরম আকার ধারণ করেছে। জনগণ কষ্ট পাচ্ছে, আর সেই...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হয়েছেন বিশ্বখ্যাত সামাজিক ও উন্নয়ন সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর