তরুণদের সাইবার স্ক্যামে বন্দি ঠেকাবে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম

ভুয়া নিয়োগের প্রলোভন দেখিয়ে তরুণদের বিদেশে নিয়ে সাইবার স্ক্যাম সেন্টারে বন্দি রাখা এবং জোর করে অপরাধমূলক কর্মকাণ্ডে বাধ্য করার মতো আধুনিক অপরাধগুলোকে কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতিসংঘের মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে প্রণীত ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান (প্রতিরোধ ও দমন) আইন, ২০২৬’-এর মাধ্যমে ডিজিটাল মাধ্যমের এই ফাঁদ ও মানবপাচার কার্যকরভাবে ঠেকানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘বিশ্ব মানবপাচার বিরোধী দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অপরাধী চক্রগুলো এখন কেবল প্রথাগত উপায়ে নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যম ও ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরিপ্রার্থীদের ফাঁদে ফেলছে। আন্তর্জাতিক মানবপাচার ও প্রযুক্তিনির্ভর স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, নতুন এই আইনের পাশাপাশি অপরাধ দমনে ‘জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬-২০৩০)’ চূড়ান্ত করা হচ্ছে।

প্রযুক্তির এই আধুনিক হুমকি মোকাবিলায় প্রথাগত আইনশৃঙ্খলা ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠান, অর্থলগ্নি সংস্থা ও সচেতন সমাজকে নিয়ে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

একাত্তর/এসি
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা এবং পর্যাপ্ত নিরাপত্তা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বাজারে যেসব আলোচনা চলছে, তা শুধুই  ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি না—সেটি সম্পূর্ণ তার নিজস্ব...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ সুবিধা চালুর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত...
গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী পাঁচ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের...
ইউক্রেনজুড়ে রাতভর ৭০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ২৮০টিরও বেশি ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহরের কাছে চালানো এই হামলায় তিন শিশুসহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর