প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহবান জানিয়েছে ঢাকা। রোববার দুপুরে, এক সং‌ক্ষিপ্ত ব্রিফিং‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা ও হাদি হত্যার আসামিসহ পলাতকদের ফেরত পাঠাতে যে চিঠি দিয়েছে বাংলাদেশ তার জবাবের অপেক্ষায় আছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী সেপ্টম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নি‌তে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া, প্রধানমন্ত্রী‌কে দ্বিপক্ষীয় সফ‌রের জন্যও আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছে ভারত। পরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের দৌঁড়ঝাপ। একের পর এক গুঞ্জন। সবশেষ আলোচনায় আসে, ২১ আগস্টে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সপ্তাহের শুরুর কর্মদিবসে ডাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে যথারীতি উঠে সেই প্রশ্ন। মুখপাত্রও জবাবটা দিলে কূটনৈতিকভাবেই। বলেন, এ কে এম শহিদুল করিম গত কয়েক সপ্তাহ ধরেই প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা চলছিল। আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডিত শেখ হাসিনার দিল্লিতে ৫ আগস্টের প্রেস কনফারেন্সের কারণে তা ব্যহত হয়। ওই প্রেস কনফারেন্স নিয়েও আমাদের অবস্থান আগেই পরিষ্কার করেছি। আমরা মনেকরি প্রধানমন্ত্রীর সফরের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।

জুলাই অভ্যুত্থানের পর থেকেই ঢাকা-দিল্লির সম্পর্কের পারদ কখনও উঠছে আবার কখনও নামছে। আর এর মাঝখানে আছে পলাতক ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা। সাথে আবার অন্যান্য অপরাধীদের ভারতে পালিয়ে যাওয়া বা আশ্রয় নেওয়ার ঘটনাও রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়েরও সোজা কথা, এসবের সুরাহা করতে হবে দিল্লিকেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সম্প্রতি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের হস্তান্তর করার কথা বলেছি। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। অন্যদিকে শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। এরও জবাবের অপেক্ষায় আছি আমরা।

মুখপাত্র ব‌লেন, আমরা পুনরায় বলছি যে, আমরা সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে আমাদের প্রতিবেশীসহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করে যাব।

একাত্তর/এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকার বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান সঙ্কট নিরসনে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের লক্ষে আগামী ১০ বছরের সমন্বিত কর্মপরিকল্পনা দ্রুতই জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
বিগত আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি খাতেই লুটপাটের ধারা প্রতিষ্ঠা করেছিলো এবং তা থেকে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরাও রেহাই পাননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাধারণ এক মঙ্গলবার সকালে ড্রেন পরিস্কার করতে গিয়ে এমন এক অবিশ্বাস্য চমক এনে দেবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি ১৮ বছর বয়সী তরুণ কোবে! বেলজিয়ামের ব্রাসেলস থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর