East Baker Bread-এর মান ও প্রিজারভেটিভ ব্যবহার নিয়ে সম্প্রতি যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে ভোক্তাদের কাছে সঠিক ও যাচাইযোগ্য তথ্য তুলে ধরতে বিভিন্ন স্বীকৃত ল্যাবরেটরিতে পণ্যের নমুনা পরীক্ষা করিয়েছে East Jibai International Food Ltd.
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভোক্তার নিরাপত্তা, পণ্যের মান এবং গুণগত নিশ্চয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে East Baker Bread-এর নমুনা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (BCSIR) Institute of Food Science & Technology (IFST) এবং Waffen Research Laboratory Limited-এ পরীক্ষা করানো হয়েছে।
পরীক্ষার ফলাফলে Calcium Propionate সহ পরীক্ষিত বিভিন্ন preservative ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানের মাত্রা সংশ্লিষ্ট পরীক্ষার reference value/নির্ধারিত সীমার মধ্যে পাওয়া গেছে।
বিশেষভাবে, BSTI-এর পরীক্ষিত East Baker Bread-এর একটি নমুনায় Calcium Propionate পাওয়া গেছে 2.53 mg/kg, যেখানে সংশ্লিষ্ট reference limit ছিল সর্বোচ্চ 5.00 mg/kg।
এছাড়া অন্যান্য পরীক্ষায়ও পণ্যের বিভিন্ন গুণগত ও নিরাপত্তা-সংক্রান্ত parameter নির্ধারিত reference value-এর মধ্যে পাওয়া যায়। পাশাপাশি BSTI ও Waffen Research Laboratory-এর পরীক্ষায় Potassium Bromate শনাক্ত হয়নি।
৩০ দিনের Shelf-Life Study
পণ্যের সংরক্ষণকাল ও microbiological safety যাচাইয়ের জন্য BCSIR-এর Institute of Food Science & Technology-তে একটি ৩০ দিনের Microbiological Shelf-Life Study পরিচালনা করা হয়।
Day-1, Day-7, Day-14, Day-21 এবং Day-30—প্রতিটি পর্যায়ে নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট অনুযায়ী প্রতিটি পর্যায়ের ফলাফল “Acceptable” এবং পরীক্ষিত সময়জুড়ে Salmonella spp. “Absent” পাওয়া যায়।
East Jibai International Food Ltd.-এর পক্ষ থেকে বলা হয়, খাদ্যপণ্যের ক্ষেত্রে ভোক্তার আস্থা অর্জনের অন্যতম প্রধান ভিত্তি হলো স্বচ্ছতা এবং বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে পণ্যের মান যাচাই। সে কারণেই প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট পরীক্ষার রিপোর্টগুলো জনসাধারণের সামনে তুলে ধরছে।
এ বিষয়ে দ্বায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা বলেন, East Baker Bread-এর মান নিয়ে যে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে, আমরা সেটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। তাই বিভিন্ন স্বীকৃত ল্যাবরেটরিতে পণ্যের নমুনা পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষার ফলাফলে Calcium Propionate সহ পরীক্ষিত বিভিন্ন উপাদানের মাত্রা সংশ্লিষ্ট reference value-এর মধ্যে পাওয়া গেছে। আমরা চাই, কোনো ধরনের অনুমান বা বিভ্রান্তিকর তথ্যের পরিবর্তে বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভোক্তারা East Baker Bread সম্পর্কে সিদ্ধান্ত নিন।
তিনি আরও বলেন, ভোক্তার আস্থা ও নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা ভবিষ্যতেও পণ্যের মান নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা এবং উৎপাদন প্রক্রিয়ার গুণগত মান আরও শক্তিশালী করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, East Baker Bread-এর উৎপাদন ও মান নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রযোজ্য আইন, বিধিমালা ও নির্ধারিত মানদণ্ড অনুসরণ অব্যাহত থাকবে।
একই সঙ্গে ভোক্তা, পরিবেশক, ডিলার এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে যাচাইযোগ্য তথ্যের ওপর আস্থা রাখার এবং বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে East Jibai International Food Ltd.
