সার ব্যবস্থাপনায় কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৬:৪০ পিএম

সার ব্যবস্থাপনায় যারা অনিয়ম ও কৃত্রিম সংকট তৈরি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষি সচিব মো. সেলিম খান। তিনি বলেন, দেশে পর্যাপ্ত সারের মজুদ ও বরাদ্দ থাকা সত্ত্বেও যারা কৃত্রিম সংকট তৈরি করবে, অতিরিক্ত দামে সার বিক্রি করবে, চোরাচালান করবে বা অবৈধভাবে মজুত করবে, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১৬ আগস্ট) কৃষকদের সার প্রাপ্তির সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. আবদুর রহিম।

রংপুর বিভাগীয় প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

কৃষি সচিব বলেন, মাঠ পর্যায়ে সারের মূল্যবৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের নির্দেশ দিয়েছেন।

বর্তমানে দেশে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের যুক্তিসংগত চাহিদা অনুযায়ী অতিরিক্ত সার সরবরাহ করা হবে।

সারের নির্বিঘ্ন বিতরণ নিশ্চিত করতে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এবং লাইসেন্সবিহীন সারের ব্যবসা বন্ধে মাঠ পর্যায়ের নজরদারি জোরদার করা উচিত।

তিনি বলেন, কোনো কৃষি কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সার ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, মন্ত্রণালয় প্রতি কেজিতে কমিশন বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে।

সৎ ব্যবসায়ীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, অসৎ ব্যবসায়ী এবং চোরাচালানে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষির আধুনিকীকরণ ও বাণিজ্যিকীকরণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং খাদ্য প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কৃষির সম্ভাবনাকে কাজে লাগাতে কাজ করছে।

একই সঙ্গে, মাটির স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সুষম সার ব্যবহারে উৎসাহিত করার জন্য ডিএই-কে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তার বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম সার বিতরণ ও বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কৃষি বিজ্ঞানী এবং ডিএই-এর কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কৃষকদের সাথে আরও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ, ডিলার পর্যায়ে সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা পর্যবেক্ষণ এবং বাজারে কৃত্রিম ঘাটতি ও অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধে কী করা যেতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, র‌্যাব-১৩ এর কমান্ডিং অফিসার, বিজিবি'র রংপুর সেক্টর কমান্ডার, রংপুর বিভাগের আটটি জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, ডিএই কর্মকর্তা, বিসিআইসি ও বিএডিসি-র প্রতিনিধি, সার ব্যবসায়ী এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) স্থানীয় নেতারা সভায় উপস্থিত ছিলেন।

আরবিএস
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
১১ দলীয় ঐক্য বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর