ক্রিমিয়ায় শীর্ষ রুশ কর্মকর্তা নিহতের পেছনে সুন্দরী নারী!

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের সাবেক নৌ কর্মকর্তা ছিলেন, যিনি পরে রাশিয়ায় যোগ দেন। এই হত্যাকাণ্ডে মার্গারিটা রেউত (৩২) নামের এক রুশ তরুণীকে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে রুশ নিরাপত্তা বাহিনী।

রাশিয়ার নিরাপত্তা সংক্রান্ত টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাফের সূত্রে জানা গেছে, ক্রিমিয়ার সেভাস্তোপোল শহরে শাগিভ যখন সিঁড়ি দিয়ে নেমে হেঁটে যাচ্ছিলেন, তখন তাঁর কাছাকাছি থাকা একটি ডাস্টবিনে আগে থেকে লুকিয়ে রাখা বিস্ফোরক ডিভাইসের বিকট বিস্ফোরণ ঘটে।


ঘটনাস্থলেই নিহত হন তিনি। বিস্ফোরণের শব্দ এতটাই প্রচণ্ড ছিল যে, স্থানীয় বাসিন্দারা শুরুতে এটিকে আবাসিক এলাকায় ড্রোন হামলা বলে ভুল করেছিলেন।

অভিযুক্ত ৩২ বছর বয়সী মার্গারিটা রেউত রাশিয়ার ইয়ারোস্লাভলে জন্মগ্রহণ করেন। তিনি সোচি এবং ক্রিমিয়ার বিভিন্ন এলাকায় নিয়মিত যাতায়াত করতেন। পেশাগত জীবনে একজন জীববিজ্ঞানীর পাশাপাশি তিনি এসকোর্ট ওয়েবসাইটেও সক্রিয় ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইতোপূর্বে ২০২৫ সালের জুলাইয়ে একটি ট্রেনে ইউক্রেনপন্থী মন্তব্য করার অভিযোগে তাঁকে দুদিনের জন্য আটক করা হয় এবং রুশ সেনাবাহিনীকে অবমাননা করার দায়ে জরিমানা করা হয়।


রাশিয়ার ইটুডব্লিউ নিউজের তথ্য মতে, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি এই হামলায় দায় স্বীকার করেছেন এবং নিজের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন। অপরাধ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।

প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সরাসরি নির্দেশে বা তাদের সাথে সমন্বয় করে রেউত এই হত্যাকাণ্ড পরিচালনা করেছেন। শাগিভকে হত্যার পরপরই তাঁর রাশিয়া ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে ঠিক কীভাবে বা কখন তিনি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত হয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়।


রবার্ট শাগিভ ইউক্রেনীয় নৌবাহিনীর একমাত্র সাবমেরিন 'জাপোরিঝিয়া'-এর ভারপ্রাপ্ত কমান্ডার ছিলেন। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করলে তিনি ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করে রাশিয়ার পক্ষে যোগ দেন। দেশদ্রোহিতার অভিযোগে ইউক্রেনীয় কর্তৃপক্ষ তাঁকে দীর্ঘদিন ধরে খুঁজছিল।

পরবর্তীতে তিনি রাশিয়ার কৃষ্ণসাগর বহরের সাবমেরিন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানে তাঁর অধীনস্থ বহর সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিল বলে অভিযোগ রয়েছে। সেই বিশ্বাসঘাতকতার মাশুল হিসেবেই অবশেষে ক্রিমিয়ার মাটিতে বোমা হামলায় তাঁর জীবনাবসান ঘটল।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চরম উত্তেজনার মধ্যেই নজিরবিহীন এক ঝটিকা সফরে কিয়েভে পৌঁছেছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডারিক মার্জ।...
রাশিয়া ও ইউক্রেনের চলমান রক্তক্ষয়ী যুদ্ধে এবার এক বড় ধরনের আর্থিক ও কৌশলগত ধাক্কার মুখোমুখি হলো ভারতীয় মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান। ইউক্রেনের সুমি অঞ্চলে অবস্থিত ভারতের বিখ্যাত ‘কুসুম গ্রুপ’-এর...
ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রুশ বিমান ও ড্রোন হামলা এক নতুন এবং আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। কিয়েভের দুই অংশকে সংযোগকারী অন্যতম প্রধান সেতুতে টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা...
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের জরুরি ওয়েটিং রুমের পাশ থেকে প্রায় চার ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।...
রাজধানীর খাল, লেক ও জলাধারগুলো পুনরুদ্ধারের ধারাবাহিকতায় ধানমন্ডি লেকের পুনঃখনন ও সংস্কারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 
সাব-রেজিস্টারদের কাছে ঢাকাকে ‘পুরস্কার পোস্টিং’ হিসেবে দেখার সংস্কৃতি বন্ধে এবার বদলি প্রক্রিয়ায় লটারি ব্যবস্থা চালু করেছে সরকার। স্বচ্ছতা ফেরাতে এই পদক্ষেপ কেবল শুরু উল্লেখ করে আইনমন্ত্রী মো....
তিস্তা নদীর সমন্বিত পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীর তথ্য  উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ নিজের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ বজায় রেখে তিস্তা প্রকল্পে সিদ্ধান্ত নেবে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর