সংঘাত-প্রতিশোধের রাজনীতি দেখতে চাই না, সমঝোতার সময় এসেছে: রাষ্ট্রপতি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

দেশে সংঘাত ও প্রতিশোধের রাজনীতির অবসানের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা আর সংঘাত ও প্রতিশোধের রাজনীতি দেখতে চাই না। দেশের স্বার্থে সমঝোতা ও গণতন্ত্রের রাজনীতির পথে যাওয়ার এখনই সঠিক সময়। এসময় রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে গণতন্ত্রের পথে থাকার পরামর্শ দেন রাষ্ট্রপতি। 

সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি।

নামফলক উদ্বোধন শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্ববিদ্যালয়ে কাজ দ্রুত শুরু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

৮৬ একর জমির ওপর নির্মিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে প্রথম দফায় ছয়টি বিভাগ দিয়ে আগামী বছরই চালু হচ্ছে এই বিদ্যাপিঠের শিক্ষা কার্যক্রম।

ঠাকুরগাঁওবাসীর জন্য দিনটিকে অত্যন্ত আনন্দের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, স্থানীয় জনগণের জোরালো দাবির কারণেই আজ এখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সম্ভব হয়েছে। উচ্চশিক্ষার প্রসার ঘটানোর মাধ্যমে এই অঞ্চলের তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক ও প্রশাসনিক মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানটি যাতে সঠিক মান বজায় রেখে এগিয়ে যেতে পারে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। একই সঙ্গে এই নতুন বিশ্ববিদ্যালয়টিকে নিজেদের সম্পদ মনে করে তা দেখে রাখার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।  

এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হালনাগাদ তথ্য তুলে ধরে তিনি জানান, ঠাকুরগাঁও বিমানবন্দরের প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে ঠাকুরগাঁও মেডিক্যার কলেজের নির্মাণকাজও শুরু করা হবে। খুব অল্প সময়ের মধ্যে এসব উন্নয়ন প্রকল্পগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টায়, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি...
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানকে তাদের অবস্থান থেকে জোরালো ভূমিকা রাখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দেশে একটি...
আগামী স্থানীয় সরকার নির্বাচনে ধাপে ধাপে উপজেলাভিত্তিক ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। এছাড়া স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচনে...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত আসামির ৩০ দিন পার হয়ে গেলে আর আপিল করার আইনি সুযোগ নাই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সেটা শেখ হাসিনা অথবা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর