‌‘অনেক মূল্যে ফ্যাসিস্ট মুক্ত’, জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে আবেগাপ্লুত হয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি। রাষ্ট্র কখনোই এই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। দেশে যাতে আর কোনো দিন এই ধরনের মর্মান্তিক ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ না ঘটে, সে আশা ব্যক্ত করেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পৌঁছান। সেখানে তাদের স্বাগত জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতি টিকেট সংগ্রহ করে জাদুঘরে প্রবেশ করেন এবং ‘লংওয়াক টু ডেমোক্রেসি’ ওয়াকওয়ে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার ঐতিহাসিক চিত্র অবলোকন করেন। এরপর ১৬ বছরের শাসনকালে শহীদদের স্মরণে নির্মিত মেমোরিয়াল, রেপ্লিকা আয়নাঘর, বিডিআর ট্র্যাজেডি, শাপলা চত্বর, নির্যাতন সামগ্রী এবং জোরপূর্বক গুমের সেকশনগুলো ঘুরে দেখেন। শহীদদের লেখা চিঠি ও স্মৃতিচিহ্ন দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরিদর্শনকালে রাষ্ট্রপতি জাদুঘর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং পরে মনসুন থিয়েটারে একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রত্যক্ষ করেন। পরিদর্শনের নানা দিক ও দলিলপত্রের বিষয়ে তাকে ব্রিফ করেন গবেষণা দলের সদস্য জুবায়ের ইবনে কামাল ও ফারহান মাসুদ।

পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে রাষ্ট্রপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে এ স্মৃতি সংরক্ষণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে জুলাই জাদুঘর পরিচালনা পর্ষদের সদস্য সানজিদা ইসলাম তুলি এমপি, আবরার ইলিয়াস এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে।
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ককে আরও টেকসই ও সুদৃঢ় করতে গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য বণ্টন ও অন্য অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি...
দেশে সংঘাত ও প্রতিশোধের রাজনীতির অবসানের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা আর সংঘাত ও প্রতিশোধের রাজনীতি দেখতে চাই না। দেশের স্বার্থে সমঝোতা ও গণতন্ত্রের...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
দেশে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথি এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক শব্দ ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লিখিতরূপে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার। একইভাবে মন্ত্রী,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর