দাপ্তারিক চিঠিপত্রে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ বাদের সিদ্ধান্ত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথি এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক শব্দ ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লিখিতরূপে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার। একইভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির রূপরেখাতেও লিখিতভাবে সম্মানসূচক শব্দ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনার কথা জানানো হয়।

উপসচিব তানিয়া আফরোজের সই করা পরিপত্রে উল্লেখ করা হয়, দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে রাষ্ট্রপতির পদবির পূর্বে ‘মহামান্য’ এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির পূর্বে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরিপত্রে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীনস্থ সব দপ্তরকে চিঠি, নথি ও সারসংক্ষেপ প্রেরণের সময় পদবির আগে এসব সম্মানসূচক শব্দ বা অন্য কোনো বিশেষ বিশেষণ ব্যবহার না করার অনুরোধ জানানো হয়।

বিষয়টিকে ‘অতি গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে এই নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে বলা হয়েছে।

একাত্তর/এসি
বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন এক লাখ ৫৬ হাজার টাকা ও ২০ তম গ্রেডে সর্বনিম্ন ২০ হাজার টাকা নির্ধারণ করে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন...
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মোবাইল কোর্ট আইন ও সংশ্লিষ্ট বিধানসমূহের আওতায় পরিচালিত মামলার সাজার আপিল, রিভিশন ও রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো’র আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে আবেগাপ্লুত হয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি।...
দেশে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও...
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন কি না, তা আইন অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর