জিডিপিতে পর্যটনের অবদান আট শতাংশে উন্নীতের লক্ষ্য সরকারের: মন্ত্রী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

গত সরকারের ২০ বছরে দেশে পর্যটন খাতে কোনো উন্নয়ন দৃশ্যমান হয়নি উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বর্তমান সরকার এ খাতকে পুনরুজ্জীবিত করে জাতীয় অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) ১৩তম ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেসামরিক বিমান মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে দেশের পর্যটন খাত অনেকটাই ভেঙে পড়েছিলো। সরকার এখন এই ভঙ্গুর অবস্থা থেকে পর্যটনকে বের করে এনে জিডিপিতে এর অবদান আট শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

কক্সবাজারকে কেন্দ্র করে সরকারের বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, খুব শিগগিরই কক্সবাজারকে একটি আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটন হাবে রূপান্তর করা হবে। দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য সুযোগ-সুবিধা ও আধুনিক সেবা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

পর্যটন খাতের দ্রুত টেকসই বিকাশে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ—পিপিপি) ওপর বিশেষ জোর দেন বিমান ও পর্যটন মন্ত্রী। একই সঙ্গে এ খাতের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এ জাতীয় পর্যটন মেলা বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করে এবং খাতটিতে কর্মসংস্থানসহ নতুন নতুন বিনিয়োগ ও সম্ভাবনার দুয়ার খুলে দেয়।

একাত্তর/এসি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি...
বিশাল অঙ্কের অর্থ অপচয় রোধে আপাতত ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর’ এর নাম পরিবর্তন না করে, দ্রুততম সময়ে থার্ড টার্মিনাল চালুর দিকেই মূল মনোযোগ দিচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে এই...
আগামী অক্টোবরের মধ্যেই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করা হবে এবং বগুড়া বিমানবন্দর চালুর বিষয়ে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও...
আগামীতে হজযাত্রীদের খাবারের ব্যয়সহ সামগ্রিক হজ প্যাকেজের খরচ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, হজ প্যাকেজের...
প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে  শিল্প কারখানায় বেড়েছে গ্যাস সরবরাহ। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তাতে পুরো সন্তুষ্ট নন উদ্যোক্তারা।  বলছেন, অর্থনীতিতে গতি আনার মতো পরিস্থিতি নিশ্চিত হয়নি...
অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের...
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
বলিউড তারকা ক্যাটরিনা কাইফের সাম্প্রতিক এক সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২৫ সালের নভেম্বরে স্বামী ভিকি কৌশলের সাথে তাঁর প্রথম সন্তান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর