সমঝোতা হলে ‘নোট অব ডিসেন্টে’ ছাড়ের সুযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

বিরোধী দল আলোচনা টেবিলে এলে সমঝোতার ভিত্তিতে প্রস্তাবিত সংবিধানে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতের ইস্যুতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জাতীয় স্বার্থে কমিটিতে সদস্য পাঠানোর জন্য বিরোধী দলের প্রতি নতুন করে আহবান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে টেলিভিশনের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক শেষে বিকেল সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ ক্ষেত্রে জুলাইয়ের চেতনা ধারণ করে বিরোধীদলকে সঙ্গে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের জোর পরামর্শ দেন সাংবাদিকরা।

প্রায় তিন ঘণ্টার বৈঠকে, গণতন্ত্রকে শক্তিশালী করতে তত্ত্বাবধায়ক ব্যবস্থার গঠন প্রক্রিয়া, সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী করাসহ নানা পরামর্শ দেন সাংবাদিকরা। কেউ কেউ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যৌক্তিকতা, প্রধানমন্ত্রীর দুই মেয়াদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার জন্য আমরা পরামর্শ পেয়েছি। তাদের অনুরোধ জানাবো, সংবিধান সংস্কারের এই ঐতিহাসিক প্রক্রিয়ায় অংশ নিতে যেন তারা কমিটিতে নিজেদের প্রতিনিধির নাম জমা দেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার ভবিষ্যৎ ও এর গঠনপ্রক্রিয়া নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ও গঠন পদ্ধতি নিয়ে বিস্তর আলোচনার প্রয়োজন রয়েছে। আমরা বিষয়টি জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়ার কথা বলেছি, যেন সেখানে জনপ্রতিনিধিরা সার্বিক পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।

সংবিধান সংশোধনের মূল ভাবনার কথা উল্লেখ করে বিশেষ কমিটির সভাপতি আরও জানান, কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যেই নয়, দেশের সব শ্রেণি ও পেশার নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংবিধান সংশোধন করা হবে।

একাত্তর/এসি
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পুলিশ বাহিনীতে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে কিংবা অপশক্তিকে মদদ দিলে তার বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে ফ্যাসিবাদের...
কুমিল্লার মর্মান্তিক ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি জানান, পুলিশের...
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...
একসময় বর্ষা এলেই নেত্রকোনার বিস্তীর্ণ মাঠজুড়ে দেখা যেতো পাটের সবুজ সমারোহ। খেত থেকে পাট কাটা, পানিতে জাগ দেওয়া, আঁশ ছাড়ানো আর রোদে শুকিয়ে হাটে বিক্রি করাকে কেন্দ্র করে জমে উঠতো গ্রামীণ অর্থনীতি।...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিরুদ্ধে ইন্টার মায়ামির ২-১ গোলের হার স্বস্তি না দিলেও, বিশ্ব ফুটবলের ইতিহাসের পাতায় আরও এক নতুন মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন আধুনিক ফুটবলের জাদুকর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর