বাইক ও গাড়ি চালকদের জন্য শেষ সুযোগ!

বিআরটিএর বড় তিন ঘোষণা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম

গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিআরটিএ কর্তৃপক্ষ এটিকে শেষ সুযোগ হিসেবে উল্লেখ করে নির্দিষ্ট সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে কাগজপত্র হালনাগাদ করে নেওয়ার আকুল অনুরোধ জানিয়েছে।

গাড়ি বা মোটরসাইকেল বিক্রির পর মালিকানা পরিবর্তন না করা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী বিক্রির পরপরই মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক হলেও অনেকেই তা করছেন না। এর ফলে গাড়ি বিক্রি করে দেয়ার পরও সাবেক মালিকদের অনাকাঙ্ক্ষিত আইনি ঝামেলা, অগ্রিম আয়কর, ১৫০% পর্যন্ত অতিরিক্ত আয়কর এবং পরিবেশ সারচার্জ গুনতে হচ্ছে। তবে বিআরটিএ এখন এই সেবা অত্যন্ত সহজ করেছে।

বর্তমানে অনলাইনে (bsp.brta.gov.bd) আবেদনের পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) নিয়ে একই দিনে মালিকানা হস্তান্তরের কাজ সম্পন্ন করা যাচ্ছে। বিআরটিএ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে, দ্রুত মালিকানা পরিবর্তন না করলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক পরিবহন আইন ২০১৮ কঠোরভাবে বাস্তবায়নের লক্ষে চালকদের ড্রাইভিং লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কর্তন করা শুরু করেছে বিআরটিএ। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে সর্বমোট ১২টি পয়েন্ট নির্দিষ্ট থাকে। ট্রাফিক আইন অমান্য করলে বা অপরাধে জড়ালে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের পাশাপাশি লাইসেন্স থেকে পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে।

পয়েন্ট শূন্য হয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স বাতিল বা স্থগিত হওয়ার বড় ঝুঁকিতে পড়বেন চালকরা। তাই যেকোনো ধরনের আইনি জটিলতা ও আর্থিক ক্ষতি এড়াতে আগামী ২৯ অক্টোবরের মধ্যেই সব ধরনের কাগজপত্র হালনাগাদ এবং মালিকানা হস্তান্তর সম্পন্ন করার বিশেষ আহ্বান জানিয়েছে বিআরটিএ।

একাত্তর/এআরএস
ড্রাইভিং লাইসেন্স পাওয়ার নিয়মে আমূল পরিবর্তন আনা হবে। লাইসেন্স পেতে হলে ন্যূনতম ৬০ ঘণ্টা প্রশিক্ষণ নিতে হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া রোববার প্রকাশ করবে নির্বাচন কমিশন- ইসি। এতে কারো তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ মিলবে ১২ দিন।
সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলা বাধ্যতামূলক এবং বেশি ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করেছে বিআরটিএ।
সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে অনেক দিনের অভিযোগ, তারা মিটারের চেয়ে বেশি ভাড়া নিয়ে থাকেন। এর বিরুদ্ধে নানা সময়ে পদক্ষেপ নেয়া হলেও কোনটিই কার্যকর হয়নি। এবার সিএনজি অটোচালক মিটারের চেয়ে বেশি...
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ককপিটে কুঠার দিয়ে হামলার চেষ্টা চালানো ওমানি পাইলট হামাম আল-হামামির ভয়াবহ ও বিতর্কিত অতীত নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সিএনএন’র এক্সক্লুসিভ অনুসন্ধানে জানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর