বাদ পড়া আরও ৪০ জনের নিয়োগে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পিএম

৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদপড়া ৪৬ জনের গেজেট সোমবারের মধ্যে প্রকাশ করা হবে। সেই ঘোষণা অনুযায়ী সোমবার রাতে অবশিষ্ট এই ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করল সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টির বিষদ ব্যাখ্যা দিয়ে জানান, সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে চূড়ান্তভাবে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছিল। এর মধ্যে মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষায় ৮ জন অকৃতকার্য হওয়ায় যোগ্য প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৬৫৭ জনে। পরবর্তীতে কয়েক ধাপে এই প্রার্থীদের নিয়োগপত্র বা প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রার্থীদের নিয়োগে রাজনৈতিক বৈষম্যের অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে সালাহউদ্দিন আহমদ বলেন, কাউকে কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে বঞ্চিত বা বৈষম্য করা হয়নি। তবে নিরাপত্তা যাচাই বা পুলিশ ভেরিফিকেশনের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হয়। কারও বিরুদ্ধে যদি গুরুতর কোনো অপরাধের প্রমাণ মেলে, তবে হাজারে এক- দুজন বাদ পড়তে পারেন, যা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া।

সোশ্যাল মিডিয়ায় নিয়োগ না পাওয়ার আশঙ্কায় এক প্রার্থীর আত্মহত্যার হুঁশিয়ারি সংক্রান্ত স্ট্যাটাসের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের পদধারী নেতা ছিলেন। তিনি নিজেই রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে নিয়োগ দেওয়া হবে না বলে ভুল ধারণা তৈরি করে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের ওপর ভিত্তি করে সরকার কোনো বৈষম্য করবে না, তবে আইনানুগ ভেরিফিকেশন প্রক্রিয়া সবার জন্যই প্রযোজ্য থাকবে।

একাত্তর/এআরএস
৪৯তম বিশেষ বিসিএসে রাজনৈতিক বা অন্য কোনো কারণে কাউকে বাদ দেওয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কেবল নিয়মমাফিক পুলিশ ভেরিফিকেশনের কারণে ৪৬ জন প্রার্থীর প্রজ্ঞাপন...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
রাষ্ট্রপতি কার্যালয়ে জনবিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর