নভেম্বরের শেষেই গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএম

চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ জাতীয় গ্রিডে আরও ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দ্রুত চালুর বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ‘বিশ্ব ডাক দিবস’ উপলক্ষে আয়োজিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে এসব কথা জানান ডাক, টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, আগামী মাসের (নভেম্বর) শেষ সপ্তাহের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর সম্ভাবনা রয়েছে। প্রকল্পটির দ্রুত বাস্তবায়ন ও চালু নিশ্চিত করতে সরকার বিশেষ প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে।

এদিকে ডাক বিভাগের আধুনিকায়ন নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ও নতুন সেবার সমন্বয় ঘটিয়ে ডাক বিভাগের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার কাজ চলছে। বাংলাদেশ ডাক বিভাগের এই আধুনিকায়ন ও রূপান্তর প্রক্রিয়ায় চীনসহ একাধিক বৈদেশিক রাষ্ট্র বিনিয়োগে গভীর আগ্রহ দেখিয়েছে।

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের বিষয়ে মন্ত্রী  বলেন, রাষ্ট্রীয় অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ‘নগদ’ বিক্রি করে দেওয়ার কোনো ধরনের পরিকল্পনা সরকারের নেই। বরং প্রতিষ্ঠানটির সেবা আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
চলতি মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু হচ্ছে না। নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়...
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের টেলিযোগাযোগ বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে টেলিটককে সরকারি মালিকানাতেই রাখা হবে।
ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমান প্রবেশাধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
দেশজুড়ে সাড়ে আট হাজার ডাকঘরকে ‘স্মার্ট সার্ভিস পয়েন্টে’ রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার ‘স্মার্ট প্লাটফর্মে’ বরিশালে ১৬...
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গৃহীত সংস্কার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাতের সংস্কারে...
আসন্ন শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা।
রাজধানীর উত্তরা এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। টানা এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে আন্দোলনের ইতি ঘটে,...
সারাদেশে সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা ও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, বর্তমান সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর