ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যে সময় বাংলাদেশের বয়কট

আজারবাইজানে আন্তর্জাতিক সম্মেলন

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পিএম

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক মঞ্চে (সিআইসিএ) আজারবাইজানের বাকুতে আয়োজিত এই সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করে সম্মেলন কক্ষ থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ প্রতিনিধি দল।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার, আয়োজিত এই আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট বক্তব্য দিতে মঞ্চে উঠলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে পুরো প্রতিনিধি দল তাৎক্ষণিকভাবে তা বয়কট করে সম্মেলন কক্ষ ত্যাগ করে বাইরে চলে যায়।

শুধু বাংলাদেশই নয়, ইসরাইলের প্রেসিডেন্টের ভাষণ শুরু হতেই বাংলাদেশ প্রতিনিধি দলের পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরাও একই সাথে প্রতিবাদ জানিয়ে সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিন ও বিশ্বশান্তির প্রশ্নে বাংলাদেশের সুনির্দিষ্ট ও শক্ত অবস্থানের বিষয়টি এই তাৎক্ষণিক ওয়াকআউটের মাধ্যমে আবারও স্পষ্ট হলো।

একাত্তর/এআরএস
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ উল্লেখযোগ্য হারে বাড়ানো এবং দুই দেশের শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত...
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
জাতীয় সংসদ ভবনের স্বতন্ত্র স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লাইনের ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর জীবনযুদ্ধে হেরে গেলেন স্বামী-স্ত্রী। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং তাঁর পরিবার ও স্বজনদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ বা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর