তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,‘সুন্দর সহযোগিতা পেলে তরুণরা আকাশ জয় করতে পারে। আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণদের সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তরুণদের নতুন ভাবনা নিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখার আহ্বান জানান। তাদের মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ‘অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।’

এর আগে এক দিনের সফরে বৃহস্পতিবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন শেষে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

একাত্তর/কেআই
এক দিনের সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে তাদের মাথা তুলে দাঁড়ানোর আগেই চব্বিশের চেতনায় তাদের মাথা গুঁড়িয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করবো, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করবো, বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে পড়তে দেবো না। যাদের হাতে গোলামির জিঞ্জির ও যারা তাবেদার, দেশের...
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে সরকারদলীয় সংসদীয় দলের সভা শুরু হয়েছে।
রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারের পাশে ছোট ছোট টিনের বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সম্মেলনে...
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় গ্যাস বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের পাঁচজন সদস্য দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগান বাজার এলাকার একটি ১০ তলা ভবনের তৃতীয়...
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় গ্যাস বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের পাঁচজন সদস্য দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগান বাজার এলাকার একটি ১০ তলা ভবনের তৃতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর