প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় দলের সভা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে সংসদ ভবনে শুরু হয়েছে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক।  বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলীয় সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত এই বৈঠকে সংসদের সার্বিক কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে সংসদীয় দলের এই বৈঠকের আগে বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা।

ওই বৈঠকে দেশের উন্নয়নমূলক কার্যক্রমে গতি আনতে মোট ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন এবং বাকি দুটি সংশোধিত প্রকল্প রয়েছে।

একাত্তর/কেআই
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে। 
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অনুমোদিত এ অনুদানের চেক খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ ও স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
পড়ালেখার পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানার...
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের...
চলমান শ্রমিক অসন্তোষ ও আকাশছোঁয়া মূল্যস্ফীতির প্রেক্ষাপটে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা...
ব্রাজিলের ফুটবল অঙ্গনে এখন মাঠের খেলার চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছে কথার লড়াই! গত সপ্তাহে প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হারের পর সেলেসাও কোচ কার্লো আনচেলত্তির ওপর রীতিমতো চড়াও হয়েছিলেন ব্রাজিলের...
যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার বাড়ার প্রত্যাশায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বুধবার লেনদেনে প্রায় ২ শতাংশ দরপতনের পর স্বর্ণের দাম এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর