মাদক তল্লাশি নামে বিজিবির বিরুদ্ধে মারধরের অভিযোগ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:২৬ পিএম

কক্সবাজারে বিজিবির বিরুদ্ধে মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্টে মাদক তল্লাশির নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ওই ব্যক্তির অভিযোগ, বর্ডার গার্ড ব্যাটেলিয়ন-২ টেকনাফ এর সদস্যরা তাকে মাদক তল্লাশির নামে গাড়ি থেকে নামিয়ে নির্যাতন করেছে। পরে আহত অবস্থায় তাকে রাস্তা থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন স্থানীয়রা।

ওই ব্যক্তির নাম আবদুল্লাহ। তার বাড়ি টেকনাফে। বর্তমানে তিনি কুমিল্লায় থাকেন বলে জানিয়েছেন। 

আবদুল্লাহ জানান, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজার আসছিলেন। পথে প্রথম যে চেকপোস্ট, সেখানে গাড়ি থামিয়ে তাদের নামানো হয়। এরপর তাকে অন্ধকার একটি কক্ষে ঢুকিয়ে ইয়াবা আছে কিনা জিজ্ঞেস করেন বিজিবির সদস্যরা। তখন ইয়াবা কাছে নেই বলতেই মারধর শুরু হয়। 

image


চেকপোস্টটি বিজিবির ছিল উল্লেখ করে তিনি বলেন, এ সময় তাকে ভিডিও করা হয়। জিজ্ঞেস করা হয় তার কোনো অভিযোগ আছে কিনা। তিনি বাঁচার জন্য অভিযোগ নেই বলে মুক্তি পান। পরে তাকে কক্সবাজারের গাড়িতে তুলে দেওয়া হয়।

এদিকে আবদুল্লাহকে উদ্ধার করা স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার বাস টার্মিনালে আহত অবস্থায় এক ব্যক্তি পড়ে ছিলেন। তার শরীরের রক্ত জমাট বাঁধা এবং বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তখন তিনি জানান, টেকনাফের একটি চেকপোস্টে নামিয়ে বিজিবি সদস্যরা তাকে মারধর করেছে। এ সময় তার চিৎকারে শ্রাবণ নামে এক পথচারী এগিয়ে এসে হাসপাতালে ভর্তি করেন।

image


হাসপাতালে আবদুল্লাহ একাত্তরকে জানান, প্রথম স্ত্রীকে দেখতে ও মায়ের জিয়ারত করতে টেকনাফ এসেছিলেন। পরে কুমিল্লা ফেরার পথে এই ঘটনার মুখোমুখি হন। 

আরও পড়ুন: এলপি গ্যাসের দাম আবারও বাড়লো

এ ব্যাপারে টেকনাফ-২ বিজিবির অধিনায়ককে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক কর্মকর্তা একাত্তরকে জানিয়েছেন, এমন খবর পেয়েছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর