বান্দরবান-থানচি সড়কে পাহাড় ধস

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০১:১০ পিএম

টানা দুইদিনের বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বান্দরবান-থানচি সড়কে যোগাযোগ প্রায় আধাঘণ্টা বন্ধ ছিলো।

শুক্রবার সকালে বান্দরবান-থান‌চি সড়কের নীল‌গি‌রি ও জীবন নগরের মধ্যবর্তী স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে।

থানচি সদর উপজেলা চেয়ারম্যান অং প্রু ম্রো জানান, পাহাড় থেকে বড় পাথরের টুকরো ভেঙে পড়লে- সড়কে যানজট তৈরি হয়। পরে আধা ঘণ্টার ব্যবধানে তা অপসারণ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

আরও পড়ুন: গাজীপুরে ট্রাক চাপায় সাংবাদিক নিহত

স্থানীয়দের বরাত দি‌য়ে থান‌চি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর জানান, বৃহস্পতিবার দিনগত রাত থেকে অতিবৃষ্টির কারণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মাঝামাঝি এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে অনেক বড় একটি পাথর পড়ে। এতে থানচির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকালে থানচি ফায়ার সার্ভিসের একটি দল পাথরটি সরিয়ে চলাচল স্বাভাবিক করে।


একাত্তর/আরএ

নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোট চেয়ে হাত পাতার আগে ভোটারদের জন্যও কিছু করতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।
বেইজিংয়ের অলিম্পিক স্পিড স্কেটিং অ্যারেনায় সপ্তাহান্তে আয়োজিত 'বিশ্ব রোবট গেমসে' রূপকথার চেয়েও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিল চীনের মুখবিহীন মানবাকৃতির রোবটগুলো! অ্যাথলেটিকস থেকে শুরু করে বক্সিং, ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর