করোনাকালে বিপর্যস্ত নারী

আপডেট : ০৮ মার্চ ২০২১, ০৯:১১ এএম


করোনার এক বছরে নারীর অবস্থা অনেকটাই বিপর্যস্ত। গত ২৫ বছরের মধ্যে এবার বাল্য বিবাহের হার সর্বোচ্চ। অলস সময়ে কর্মহীন পুরুষের হাতে সহিংসতার ঘটনা বেড়েছে ২৪ শতাংশ। সাইবার জগতেও অপরাধ বেড়েছে দ্বিগুণ। পুরনো বিপদ ধর্ষণ তো আছেই।


সমাজবিজ্ঞানীরা বলছেন এই পরিস্থিতিতে সহিংসতার ঝুঁকি বিশ্লেষণ করে কোঠরভাবে আইন প্রয়োগ করতে হবে। 


ফেসবুকে সাইবার সহিংসতার শিকার হয়েছেন তছলিমা আক্তার। তিনি একাত্তরকে জানান তার ফেসবুক একাউন্ট হ্যাক করে প্রথমে কভারে একটি ছবি দেয়া হয় যেখানে লেখা ছিল 'হ্যাকড' এবং প্রোফাইল ছবি পরিবর্তন করে একটি নগ্ন ছবি দিয়ে দেয়া হয়। মামলা করলেও করোনার সময়ে এসে হাল ছেড়ে দিয়েছেন এই ভুক্তভোগী।


 করোনার নয় মাসে হ্যাকিং, হয়রানী ও উত্যক্তকরণের মামলা বেড়েছে আগের বছরের চাইতে ২৯ শতাংশ এই অভিযোগকারীদের অধিকাংশই নারী। বর্তমানে রাজধানীতে প্রতিমাসে ৩০টি করে সাইবার অপরাধের মামলা হচ্ছে। এদিকে আইন ও সালিশ কেন্দ্রের এক প্রতিবেদন থেকে জানা যায় মাত্র ৭ শতাংশ নারী এইসব সমস্যার আইনের আশ্রয় নেন। 


সাইবার জগতের মত শান্তি নেই ঘরেও। মানুষের জন্য ফাউন্ডেশন ২০২০ সালের নভেম্বর মাস্যা দেশের ৫৯ জেলায় ১০ লাখ নারীর ওপর জরিপ চালিয়ে দেখিয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ছয় মাসে নির্যাতনের শিকার হয়েছেন ৪০,০০০ নারী। যাদের ৪০% প্রথমবারের মত নির্যাতনের শিকার হলেন। 


ব্র্যাক পরিচালিত আরেক জরিপ থেকে জানা যাচ্ছে বাল্যবিবাহের ভয়াবহ পরিস্থিতির কথা। তাদের জরিপ থেকে জানা যাচ্ছে ২০২০ সালের প্রথম ১০ মাস্যা বাল্যবিবাহ বেড়েছে ৬৮ শতাংশ। 


কোঠর আইন প্রণয়ন ও প্রয়োগ না করা গেলে এই পরিস্থিতির পরিবর্তন করা যাবে না বলে মনে করেন বিশ্লেষকেরা।      

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে আবেগাপ্লুত হয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি।...
দেশে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর