রাজধানীর চকে যুবককে হত্যা, বুকে-কোমরে ছুরিকাঘাত

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ০৭:৫৩ পিএম

রাজধানীর চকবাজারে শাকিল আহমেদ নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের বুকে এবং কোমরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার কেন্দ্রীয় কারাগার এলাকায় মরদেহ দেখে পুলিশে খবর দেয় এলাকার লোকজন। 

সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে একজন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এটা ছিনতাই ঘটনা, না কি শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড- তা তদন্ত করছে পুলিশ।

পুরান ঢাকার একটি পানির কারখানায় খালি পানির জার সরবরাহের কাজ করতেন শাকিল আহমেদ। সিসিটিভির ফুটেজে দেখা যায় শাকিল কারখানায় ঢুকছেন। এবং কিছুক্ষণ পর একজনের সঙ্গে বের হয়েছেন। এটি বৃহস্পতিবার রাত ১০টার দিকের ঘটনা।

এর খানিক পরে কেন্দ্রীয় কারাগারের পাশে নির্মাণাধীন কারারক্ষী ব্যারাকের ভেতরে শাকিলের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশ ও স্বজনদের খবর দেয়।

কারখানাটির মালিক বলেন, প্রায় পাঁচ বছর ধরে এখানে অনিয়মিতভাবে কাজ করছেন শাকিল। সবশেষ তিন মাস আগে কাজে যোগ দেন তিনি। তার দাবি, নিহত শাকিল নেশা করতেন।

শাকিলের নেশা করার কথা স্বীকার করেছেন তার স্বজনরাও। আর খুনের সঙ্গে এই নেশার কোন যোগসূত্র থাকতে পারে ধারণা করছেন তারা।

মরদেহে ছুরির তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। আর সিসিটিভি'র ফুটেজ রাতে একজনকে শনাক্ত করা হয়েছে বলে জানায় পুলিশ। 

এদিকে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি'র ক্রাইম সিন ইউনিট। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যালের মর্গে।


একাত্তর/এআর


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর