সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে চায় ‘আগামী’

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ০৮:২৭ পিএম

দেশের সব সুবিধাবঞ্চিত শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্য নিয়ে ‘আগামী এডুকেশন ফাউন্ডেশন’ কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সদস্য সাবির মজুমদার।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীতে আগামী এডুকেশন ফাউন্ডেশনের এক কর্মশালায় তিনি একথা জানান। 

সাবির মজুমদার বলেন, প্রায় ১৭ বছর আগে একটি বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে শুরু করলেও বর্তমানে ২০টি প্রতিষ্ঠানে এই সুবিধা দিচ্ছে তারা। 

তিনি জানান, আগামী এডুকেশন ফাউন্ডেশন বর্তমানে বছরে পাঁচ থেকে দশ হাজার শিক্ষার্থীকে এই সুবিধা দিচ্ছে। 

করোনা প্রাদুর্ভাবের সময় প্রায় ছয় হাজার অসহায় পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

সম্প্রতি ষ্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে একট ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করেছিলো আগামী এডুকেশন ফাউন্ডেশন। 


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর