খিলগাঁয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১১:২৬ পিএম

রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন ১০ তলা ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মাহবুব রহমান (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ  দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী মো. আরিফ জানান, আজ বিকেলে খিলগাঁও পুলিশ ফাঁড়ির অদূরে আলি আহমেদ স্কুলের পাশে নির্মাণাধীন ১০ তলা ভবনের তৃতীয় তলায় নির্মাণের কাজ করছিলেন মাহবুব। সে সময় তার মাথায় কড়াই বোঝাই মিক্সার মাল ফেলতে গিয়ে অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা।

তিনি আরো জানান, গুরুতর অবস্থায় মাহবুবকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাজশাহী সদর উপজেলার ডেকুর গ্রামের সুরুজ আলীর ছেলে মাহবুব। তিনি খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনেই থাকতেন।


একাত্তর/আরএ

বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর