হালনাগাদ হচ্ছে সুরক্ষা অ্যাপ, বুস্টার ডোজের ম্যাসেজ শিগগিরই

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৯:০১ পিএম

সুরক্ষা অ্যাপ হালনাগাদ হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা বলেছেন, করোনার টিকার বুস্টার ডোজের ব্যবস্থা আগে থেকে সুরক্ষা অ্যাপে ছিল না। শিগগিরই বুস্টার ডোজের জন্য মেসেজ পাঠানো হবে।

বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের একটি কারখানায় শ্রমিকদের কোভিড-১৯ টিকা কর্মসূচি উদ্বোধন করে শেষে এসব কথা বলেন তিনি।

সাব্রিনা বলেন, সুরক্ষা অ্যাপে কেবল দুই ডোজ টিকার তথ্য অন্তর্ভুক্ত করার ব্যবস্থা আছে। সেখানে তৃতীয় বা বুস্টার ডোজ এন্ট্রি করা যায় না। অ্যাপটি নিয়ে কাজ চলছে। শিগগিরই সবাইকে বুস্টার ডোজ দেওয়া শুরু করা হবে। অ্যাপের কাজ শেষ হলে সেখানে নিবন্ধিত সবাই মেসেজ পাবেন।

তিনি বলেন, বুস্টার দিতে টিকার কোন সঙ্কট দেখা দেবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে। গ্রাম পর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবে।

আরও পড়ুন: সাফ অনুর্ধ্ব-১৯ শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউটিশনের সার্ভিসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রনয় ভূষণ দাস। 

এ দিন ওই কারাখানার তিন হাজার শ্রমিককে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা দেওয়া হয়।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর